ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। তিনি একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
সংসারে সচ্ছলতা আনতে পাশাপাশি তিনি অটোরিকশা চালাতেন। তিনি এ অটোরিকশা কিস্তিতে কিনেছিলেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চাঁদগাজী বাজার থেকে কয়েকজন যাত্রীবেশে আবদুল হকের অটোরিকশা ভাড়া করেন। তাঁরা অটোরিকশাটি নিয়ে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় যান। সেখানে নির্জন স্থানে পেয়ে অটোরিকশায় থাকা যাত্রীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চালকের মাথায় আঘাত করেন।
এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কে পড়ে যান।
সূত্র: প্রথম আলো

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র্যালি
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন