বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি আট মাসে লেজেগোবরে মাখিয়ে ফেলেছে। আট মাস যায়নি, তাতেই চারজন এমপি-মন্ত্রীর পদত্যাগ করা হয়ে গেছে। তাদের সকালে এক কথা, বিকেলে আরেক কথা। এমপিরা পিস্তল নিয়ে নামে মাদক থামাবে বলে।
অথচ সরকারের একজন বড় মন্ত্রীর বাড়ির পাশ দিয়েই সব মাদক আসে।’আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।গোলাম পরওয়ার বলেন, ‘৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ একজন মন্ত্রীর ছেলেকে দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে। বিএনপির সারা দেশে লুটপাটের হাট বসিয়েছে।
ঠাকুরগাঁওয়ের যেখানে যেখানে চাঁদাবাজি ছিল, সব জায়গায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোকেরা ভাগ বসিয়েছে।’ জামায়াতের সেক্রেটারি জেনারের বলেন, ‘আবার এখানে বিএনপির এমপি হলে টাকা দেবে সরকার; কিন্তু ঠাকুরগাঁওবাসী উন্নয়ন পাবে না।
সূত্র: প্রথম আলো

সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড
সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি
এইচএসসির ফল প্রকাশ হবে ২৯ অক্টোবর
মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা
দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন