কক্সবাজারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্কদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া দিলেই সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। আজ শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে নিরাপদ পর্যটন নিশ্চিতকরণবিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হোটেল-রিসোর্ট-রেস্তোরাঁর মালিক, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের কিছু হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা কথিত প্রেমিকের সঙ্গে এসে অবস্থান করে বলে অভিযোগ রয়েছে।
উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও পরিচয়পত্র ছাড়া তাদের কক্ষ ভাড়া দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো

যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন