advertisement

দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা

দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা
দৌড় শুরুর এক সপ্তাহ আগে দৌড়বিদদের রেস বিব নম্বর, জার্সি ও কিট ব্যাগ বুঝিয়ে দেওয়া হয়। গতকাল রাজধানীর শ্যামলীতে আশা ইউনিভার্সিটির আশা টাওয়ার প্রাঙ্গণে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কেউ এসেছেন আসন্ন দৌড় প্রতিযোগিতার কিট সংগ্রহ করতে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। এর মধ্যেই শিশুরা মেতে উঠেছে ছবি আঁকায়। কোথাও পিঠার আয়োজন, কোথাও কফি হাতে দৌড়প্রেমীদের আড্ডা। সব মিলিয়ে দৌড়ের প্রস্তুতি যেন পরিণত হয়েছিল পারিবারিক উৎসবে।গতকাল শুক্রবার রাজধানীর শ্যামলীতে আশা ইউনিভার্সিটির আশা টাওয়ার প্রাঙ্গণে এমন পরিবেশ দেখা যায় ‘জি১ অ্যাডভান্স প্রেজেন্টস ফ্যামিলি রানার্স ১৫কে রান ২০২৬’-এর কিট এক্সপোতে।

৩০ অক্টোবর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এই দৌড় প্রতিযোগিতা। তার আগে নিবন্ধিত দৌড়বিদদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ ও পরিবারকে নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী এ আয়োজন করা হয়।বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে কিট এক্সপো। এতে অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে রেস বিব নম্বর, জার্সি ও কিট ব্যাগ বিতরণ করা হয়।

কিট সংগ্রহের পাশাপাশি দৌড়বিদেরা একে অপরের সঙ্গে পরিচিত হন, অভিজ্ঞতা বিনিময় করেন এবং আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।ছোট্ট শিশুরাও দৌড়াবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
advertisement

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি
রোটারিয়ানসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন। হাতিরঝিল লেক রোড, ঢাকা। ২৪ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল লেক রোডে বর্ণাঢ্য র‍্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল। র‍্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে পোলিও নির্মূলের গুরুত্ব তুলে ধরা হয়।রোটারিয়ানসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন।

তাঁরা বিশ্বব্যাপী পোলিও নির্মূলে চলমান কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করেন বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা।কর্মসূচিতে পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কার্যক্রমে কাজ করছে।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের পোলিও থেকে সুরক্ষিত রাখতে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
নিহত যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।গত বুধবার রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

জহিরুলের স্বজনেরা অভিযোগ করেন, সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসাইনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।শনিবার সন্ধ্যায় জহিরুলের ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

মামলার প্রধান আসামি রিজভী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসাইনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।নাম না প্রকাশ করার শর্তে নিহত জহিরুলের এক স্বজন অভিযোগ করেন, এজাহার থেকে ছাত্রদল নেতা মোবারক হোসাইনের নাম বাদ দেওয়ার বিষয়ে তাঁদের নানাভাবে চাপ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী
ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলনে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আগারগাঁও, ঢাকা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী। সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, বলাৎকার ইস্যু, চুমু দেওয়ার ইস্যু নিয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে কি না এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে?জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘আমি কিছুটা লক্ষ করেছি। আমি তো চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলাম। ওখান থেকে কিছুটা লক্ষ করেছি, দেশে এসেও লক্ষ করেছি। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর এবং আশা করি ভবিষ্যতে এ জিনিসটা ঘটবে না বলে আমি বিশ্বাস করি।

আমরা সে ব্যাপারে যা করা প্রয়োজন, তাই করব।’ধর্মমন্ত্রী আরও বলেন, ‘ইমাম সাহেবরা যদি খুতবায় এ বিষয়গুলো উল্লেখ করে এবং শরিয়তের নির্দেশ অনুযায়ী কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা কী এগুলো বুঝায়, এটা অনেক কাজে লাগবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন