রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার আনন্দটা নিশ্চয়ই একটু অন্য রকম। সেই আনন্দে ভাসলেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে নিজের জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন এই অ্যাথলেট। তাঁরই সতীর্থ প্রিয়া আক্তার আবার মেয়েদের ৩০০০ মিটার দৌড়ে ভেঙেছেন রিংকির পুরোনো রেকর্ড।ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে আজ এমন দুটি জাতীয় রেকর্ড হয়েছে।
সব মিলিয়ে প্রতিযোগিতার প্রথম দুই দিনেই সাতটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দেশের অ্যাথলেটরা।মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে ১৮ মিনিট ৮.৫০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন রিংকি। ২০২৫ সালে এই ইভেন্টে ১৮ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই সময় কমিয়ে এনেছেন ১১.৫০ সেকেন্ড। নিজের রেকর্ড নিজেই ভেঙে আরও একবার নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।মেয়েদের ৩০০০ মিটার দৌড়ে রিংকির রেকর্ডটি অবশ্য আর অক্ষত থাকেনি।
সেটি ভেঙে দিয়েছেন তাঁরই নৌবাহিনীর সতীর্থ প্রিয়া আক্তার।
সূত্র: প্রথম আলো

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র্যালি
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন