advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের

শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের
হেফাজতে ইসলাম বাংলাদেশ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক পদস্খলনের দায়ে কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে প্রাতিষ্ঠানিক ও আইনগত—উভয় ধরনের শাস্তির মুখোমুখি করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটি বলেছে, এ ক্ষেত্রে কোনো শিথিলতা বা আপস করা চলবে না।শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ কথা বলেন।সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু শিক্ষকের বিরুদ্ধে নৈতিক পদস্খলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে সব স্কুল ও মাদ্রাসাকে নিজ নিজ কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো অনৈতিক আচরণ বা শিশু নিপীড়ন যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়াও সমর্থনযোগ্য নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে শিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় এনসিপি শিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় এনসিপি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শক্তিশালী হচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শক্তিশালী হচ্ছে নিম্নচাপ থ্রি ডি টুর্নামেন্টের নিলামে আইপিএলের সঞ্চালক আনছে বিসিবি থ্রি ডি টুর্নামেন্টের নিলামে আইপিএলের সঞ্চালক আনছে বিসিবি
advertisement

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি
রোটারিয়ানসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন। হাতিরঝিল লেক রোড, ঢাকা। ২৪ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল লেক রোডে বর্ণাঢ্য র‍্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল। র‍্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে পোলিও নির্মূলের গুরুত্ব তুলে ধরা হয়।রোটারিয়ানসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন।

তাঁরা বিশ্বব্যাপী পোলিও নির্মূলে চলমান কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করেন বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা।কর্মসূচিতে পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কার্যক্রমে কাজ করছে।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের পোলিও থেকে সুরক্ষিত রাখতে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
নিহত যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।গত বুধবার রাতে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

জহিরুলের স্বজনেরা অভিযোগ করেন, সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসাইনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।শনিবার সন্ধ্যায় জহিরুলের ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

মামলার প্রধান আসামি রিজভী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসাইনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।নাম না প্রকাশ করার শর্তে নিহত জহিরুলের এক স্বজন অভিযোগ করেন, এজাহার থেকে ছাত্রদল নেতা মোবারক হোসাইনের নাম বাদ দেওয়ার বিষয়ে তাঁদের নানাভাবে চাপ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী
ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলনে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আগারগাঁও, ঢাকা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী। সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, বলাৎকার ইস্যু, চুমু দেওয়ার ইস্যু নিয়ে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে কি না এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে?জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘আমি কিছুটা লক্ষ করেছি। আমি তো চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলাম। ওখান থেকে কিছুটা লক্ষ করেছি, দেশে এসেও লক্ষ করেছি। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর এবং আশা করি ভবিষ্যতে এ জিনিসটা ঘটবে না বলে আমি বিশ্বাস করি।

আমরা সে ব্যাপারে যা করা প্রয়োজন, তাই করব।’ধর্মমন্ত্রী আরও বলেন, ‘ইমাম সাহেবরা যদি খুতবায় এ বিষয়গুলো উল্লেখ করে এবং শরিয়তের নির্দেশ অনুযায়ী কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা কী এগুলো বুঝায়, এটা অনেক কাজে লাগবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন