advertisement

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে পাকিস্তান
পেশোয়ারে একটি বিলবোর্ডে পাকিস্তানের সামরিক বাহিনীর তিন প্রধানের ছবি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তি (মক্কা চুক্তি নামে পরিচিত) অনুমোদন করেছে পাকিস্তান। পাকিস্তান এমন সময়ে চুক্তিটি অনুমোদন করল, যখন সৌদি আরব নতুন করে নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে এবং ইয়েমেনের ইরানপন্থী হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য মিত্র খুঁজছে।

গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ইসলামাবাদ ও রিয়াদ গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বক্তব্যের প্রতিলিপি অনুযায়ী, সাজ্জাদ হায়দার খান বলেন, ‘চুক্তি, এর অনুমোদন এবং তা কার্যকর করার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তিন পক্ষের মধ্যে আলোচনা চলছে।’ চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশের মধ্যে তুরস্কের অভ্যন্তরীণ অনুমোদনের প্রক্রিয়া এখনো চলছে।মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে ১০ বছর আগে বের হওয়া যাবে নাচুক্তিভুক্ত তিন দেশের যেকোনো একটির ওপর বাইরে থেকে সশস্ত্র হামলা হলে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন হেবরন এখন ‘ভুতুড়ে শহর’ হেবরন এখন ‘ভুতুড়ে শহর’ ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতিল ঝড়ে বিপর্যস্ত ইউরোপের উত্তরাঞ্চল, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন, শত শত ফ্লাইট বাতি... রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেই
advertisement

কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ

কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ
রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে তারকার অভাব নেই। বার্সেলোনা সমর্থককে যদি বলা হয়, আজ রাতের এল ক্লাসিকোয় কে বসে থাকলে খুশি হবেন, সম্ভবত কিলিয়ান এমবাপ্পে কিংবা জুড বেলিংহামের চেয়ে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়ার কথাই উঠবে বেশি। বিশ্বের অন্যতম সেরা এ গোলকিপারের বড় ম্যাচে ভালো খেলার অভ্যাস আছে।

বার্সা সমর্থকদের জন্য সুসংবাদ হলো, কোর্তোয়াকে এল ক্লাসিকোয় পাচ্ছে না রিয়াল।স্থানীয় সময় সকালে কোর্তোয়ার না খেলার বিষয়ে নিশ্চিত হয়ে বিবৃতি দেয় মাদ্রিদের ক্লাবটি,‘ফ্লুতে আক্রান্ত হওয়ায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার আজকের লা লিগার ম্যাচ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন কোর্তোয়া। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইলিয়া ভোলোশিন।’রিয়াল মাদ্রিদের একাদশ: গোলকিপার: আন্দ্রে লুনিন।

ডিফেন্ডার: ফেদে ভালভের্দে, ইব্রাহিম কোনাতে, ডিন হাউসেন, মার্ক কুকুরেয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল

অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল
বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনারে অতিথিরা। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ঢাকা। ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাবারে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ এবং নজরদারির ঘাটতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়। এসব ঝুঁকি মোকাবিলায় আইনের কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, গবেষণার ফলাফলের যথাযথ ব্যবহার এবং উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এসব কথা উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনারে।

বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ফুড সেফটি সুশাসন: নিরাপদ ভবিষ্যতের জন্য নীতি, বিজ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে নেতৃত্বদান।’ অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।সেমিনারে ‘কৃষি ও নিরাপদ খাদ্য: জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নের অভিন্ন ভিত্তি’ শিরোনামে কৃষি ও নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. ওয়াকিলুর রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপান সফরে যাচ্ছেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে।

ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।প্রেস উইং আরও জানিয়েছে, তারেক রহমান জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছানোর পর ওই দিনই জাপানি নেত্রী তাকাইচির কার্যালয়ে তাঁর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন