বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ২৬ অক্টোবরই এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
সূত্র: প্রথম আলো
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ২৬ অক্টোবরই এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
সূত্র: প্রথম আলো
রিয়াল মাদ্রিদে তারকার অভাব নেই। বার্সেলোনা সমর্থককে যদি বলা হয়, আজ রাতের এল ক্লাসিকোয় কে বসে থাকলে খুশি হবেন, সম্ভবত কিলিয়ান এমবাপ্পে কিংবা জুড বেলিংহামের চেয়ে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়ার কথাই উঠবে বেশি। বিশ্বের অন্যতম সেরা এ গোলকিপারের বড় ম্যাচে ভালো খেলার অভ্যাস আছে।
বার্সা সমর্থকদের জন্য সুসংবাদ হলো, কোর্তোয়াকে এল ক্লাসিকোয় পাচ্ছে না রিয়াল।স্থানীয় সময় সকালে কোর্তোয়ার না খেলার বিষয়ে নিশ্চিত হয়ে বিবৃতি দেয় মাদ্রিদের ক্লাবটি,‘ফ্লুতে আক্রান্ত হওয়ায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার আজকের লা লিগার ম্যাচ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন কোর্তোয়া। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইলিয়া ভোলোশিন।’রিয়াল মাদ্রিদের একাদশ: গোলকিপার: আন্দ্রে লুনিন।
ডিফেন্ডার: ফেদে ভালভের্দে, ইব্রাহিম কোনাতে, ডিন হাউসেন, মার্ক কুকুরেয়া।
সূত্র: প্রথম আলো
খাবারে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ এবং নজরদারির ঘাটতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়। এসব ঝুঁকি মোকাবিলায় আইনের কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, গবেষণার ফলাফলের যথাযথ ব্যবহার এবং উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এসব কথা উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনারে।
বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস–২০২৬ উদ্যাপন উপলক্ষে রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ফুড সেফটি সুশাসন: নিরাপদ ভবিষ্যতের জন্য নীতি, বিজ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে নেতৃত্বদান।’ অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।সেমিনারে ‘কৃষি ও নিরাপদ খাদ্য: জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নের অভিন্ন ভিত্তি’ শিরোনামে কৃষি ও নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. ওয়াকিলুর রহমান।
সূত্র: প্রথম আলো
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপান সফরে যাচ্ছেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে।
ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।প্রেস উইং আরও জানিয়েছে, তারেক রহমান জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছানোর পর ওই দিনই জাপানি নেত্রী তাকাইচির কার্যালয়ে তাঁর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন