রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতা মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে রাজেশকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ডিএমপির ডিবি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ সাংবাদিক বলেন, চাঁদাবাজির অভিযোগে মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।রাজধানীতে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি তালিকা সম্প্রতি তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। এই তালিকায় মাসুম খান রাজেশের নাম রয়েছে বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো

কক্সবাজারে গুঁড়িয়ে দেওয়া হলো ‘ছয় কোটি’ টাকার রিসোর্ট
গাছপালা কীভাবে এত দক্ষভাবে সূর্যের আলো থেকে খাবার তৈরি করে
বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’
সমালোচনায় রাশমিকার জবাব—বিজয়কে হাজারবারও যদি বিয়ে করতে হয়, করব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন