রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বহিষ্কার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সারের ডিলার নিয়োগ দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পুনর্বাসনসহ নানা অভিযোগ উঠেছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী নগরের অলকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে দলের নেতা-কর্মীরা এসব অভিযোগ করেন।‘রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মী’–এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন, উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব বক্তব্য দেন।
এ তাঁরা সংসদ সদস্যের নির্দেশে ‘মিথ্যা’ মামলা রেকর্ড করায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের প্রত্যাহার দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবনে দেখা করতে নিয়ে যান।
সূত্র: প্রথম আলো

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযু...
চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম
পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)
ফেরিঘাটের র্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, দুজন বেসরকারি ব্যাংক থেকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন