advertisement

অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে

অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে
এবার ব্যালন ডি’অর অনুষ্ঠান হবে লন্ডনে
ফটো কার্ড প্রিন্ট

আলমারিতে তুলে রাখা ২০২৪ সালের স্যুটগুলোতে নিশ্চয়ই ধুলা জমেছিল। সেগুলো কি বের করা হবে, নাকি লন্ডনের বিখ্যাত থিয়েটার প্যালাডিয়ামে নতুন স্যুটে দেখা যাবে ভিনিসিয়ুস-এমবাপ্পেদের?পরেরটা হওয়ার সম্ভাবনা বেশি। ২০২৪ ব্যালন ডি’অর অনুষ্ঠান নিয়ে সেই অভিমান এত দিনে ভুলে গেছে রিয়াল। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ কদিন আগে জানায়, লন্ডনে আজ রাতে ব্যালন ডি’অর গালা অনুষ্ঠানে উপস্থিত থাকবে রিয়ালের প্রতিনিধিদল।

২০২৪ ব্যালন ডি’অর অনুষ্ঠান শেষ মূহূর্তের সিদ্ধান্তে বয়কট করেছিল মাদ্রিদের ক্লাবটি। ২০২৫ সালে ক্লাবটির একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারী দলের ফুটবলার ক্যারোলাইন উইয়ার। কিন্তু এবার ক্লাব প্রতিনিধিদের পাশাপাশি রিয়ালের খেলোয়াড়েরা থাকবেন অনুষ্ঠানে। সংবাদমাধ্যম জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামরা যাবেন। এমবাপ্পের উপস্থিতির কথা আলাদা করে নিশ্চিত করেছে আরএমসি স্পোর্ট।

এবার ব্যালন ডি’অর জয়ে রিয়ালের এ ফরাসি তারকা অন্যতম ফেবারিট।ছেলেদের ব্যালন ডি’অরের মনোনীত ৩০ জনের তালিকায় আছেন রিয়ালের চার খেলোয়াড়—এমবাপ্পে, বেলিংহাম, ভিনিসিয়ুস ও কুকুরেয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি
advertisement

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি গ্রাম থেকে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্টের জেরে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে এটি ভুয়া বলে আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিযুক্ত ব্যক্তি।উপজেলার একটি গ্রাম থেকে আজ সোমবার দুপুরে ওই ব্যক্তিকে (৪০) থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে সকালে ওই যুবক থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল প্রথম আলোকে বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে।

পরিবেশও শান্ত আছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)–কে নিয়ে একটি কটূক্তিকর পোস্ট দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি

খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
হত্যা মামলার বিচারিক কাজ থেকে বাঁচতে রাজভর আদালতে অন্ত্যেষ্টিক্রিয়ার এআই দিয়ে তৈরি ছবি দেন

সুপারইম্পোজ করা মুখ বসাতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর কাফনের কাপড়ের নিচে ছিল একটি ছাগলের ধড়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক ব্যক্তি খুনের দায় থেকে বাঁচতে এভাবেই নিজের ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন। এই নাটক সাজিয়ে তিনি প্রায় সফলও হয়ে গিয়েছিলেন। গতকাল রোববার রাজকুমার রাজভর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেই আদালতে নথিপত্র জমা দিয়ে দাবি করেছিলেন, বিচারে মুখোমুখি হওয়ার জন্য তিনি আর জীবিত থাকছেন না। ২০১৬ সালে যোগেশ সিং খুনের মামলায় রাজভরের বিচার চলছিল। এরপর তিনি মৌ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে একটি মৃত্যুসনদ বের করে আদালতে জমা দেন।

এরপর প্রায় দেড় বছর ধরে তিনি নিজের মতো বসবাস করছিলেন।অবশেষে গতকাল রোববার সকাল ৯টার দিকে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সার্ভিল্যান্স টিমের সহায়তায় কোতোয়ালি নগর পুলিশ রাজভরের নিজ এলাকা খাজা জাহানপুরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
ভালুকায় সিটিজের সেমিনারে বক্তারা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাংবাদিকতার কাজের ধরন বদলে দিচ্ছে। সংবাদ সংগ্রহ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে এআইয়ের ব্যবহার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি পেশাগত দক্ষতা, নির্ভুল তথ্য ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ।

‘এআই: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন টেক জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথাগুলো বলেন।সম্প্রতি ময়মনসিংহের ভালুকার একটি রিসোর্টে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ও ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সিটিজের সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ আহমাদসহ সংগঠনটির সদস্যরা অংশ নেন।

সেমিনারে এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এআই-সমন্বিত সফটওয়্যারের ব্যবহার, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পরিসরে এআইয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হয়।আলোচনায় ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল কাফী এআই-সমন্বিত সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন