advertisement

কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন

কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন
ফটো কার্ড প্রিন্ট

প্রাক্‌-ইসলামি যুগে আরবে কবিদের অভাবনীয় প্রতাপ ছিল। তাঁদের একটি কবিতায় কোনো গোত্রের সম্মান যেমন শীর্ষে পৌঁছে যেত, তেমনি একটি ব্যঙ্গ কবিতায় কারও জীবন হয়ে উঠত দুর্বিষহ।এই কবিদের বড় একটি অংশ মিথ্যাচার, অশ্লীলতা ও অহংকারের চর্চা করতেন।

পবিত্র কোরআনে তাদের সমালোচনা করে বলা হয়েছে, ‘আর কবিদের অনুসরণ করে শুধু বিভ্রান্তরা।’ (সুরা শুআরা, আয়াত: ২২৪)অথচ আমরা দেখতে পাই, হাসসান ইবনে সাবিতের মতো কবিদের রাসুল (সা.) মসজিদে নববিতে মিম্বর বানিয়ে দিয়েছেন এবং তাঁদের কবিতার ভূয়সী প্রশংসা করেছেন।কোরআনের সমালোচনার প্রেক্ষাপট কোরআনে কবিদের যে সমালোচনা করা হয়েছে, তা ঢালাওভাবে সব কবির জন্য নয়।

জাহিলি যুগের যেসব কবি মূর্তিপূজার গুণগান গাইতেন, ইসলাম ও মুসলমানদের নিয়ে ব্যঙ্গ করতেন এবং মানুষের চরিত্রে নৈতিক অবক্ষয় ডেকে আনতেন, মূলত কোরআনে তাঁদের ‘বিভ্রান্ত’ বলা হয়েছে।তৎকালীন আরবের বস্তুবাদী কবিরা ছিলেন লাগামহীন; তারা কোনো নির্দিষ্ট আদর্শের তোয়াক্কা না করে শুধু অর্থ ও গোত্রীয় অহংকারের লোভে যার-তার পক্ষে বা বিপক্ষে কবিতা রচনা করতেন; কোরআন মূলত শিল্পের নামে এই অনৈতিকতা ও মিথ্যাচারের সমালোচনা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২ কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২ অটোমোবাইল ও জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর অটোমোবাইল ও জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য বিপজ্জনক বার্তা, প্রত্যাহার চায় টিআইবি ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য বিপজ্জনক বার্তা, প্রত্যাহার চায় টিআইবি ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ
advertisement

কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২

কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২
কেরানীগঞ্জ মডেল থানার নারিকেলবাগ এলাকার শাহজাহান মজুমদারের আটতলা ভবনের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সাকিব হাসান (১৮)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের মধ্যে মানিক আহমেদের (৪০) শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। দগ্ধ অপর শ্রমিক হলেন রাকিব হোসেন (১৮)। আজ সোমবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নারিকেলবাগ এলাকার শাহজাহান মজুমদারের আটতলা ভবনের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।নারিকেলবাগ এলাকার বাসিন্দা সোবহান আলী বলেন, দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানা থেকে সাকিব হাসানের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অটোমোবাইল ও জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

অটোমোবাইল ও জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফুলের তোড়া হাতে কার অপেক্ষায় তটিনী, দেখুন ১২টি ছবি

ফুলের তোড়া হাতে কার অপেক্ষায় তটিনী, দেখুন ১২টি ছবি
তানজিম সাইয়ারা তটিনী

‘আজ হলুদের সঙ্গে আমার ভাব হয়েছে’—এই ক্যাপশনে ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

দেখুন ছবিগুলোতটিনীর পোশাকটি আনারকলি ছাটেরচোখ সাজিয়েছেন কাজলেপোশাকটির ওড়নায় রুপালি লেস সমালোচনায় রাশমিকার জবাব—বিজয়কে হাজারবারও যদি বিয়ে করতে হয়, করবকার সঙ্গে কথা বলছেন তটিনীকপালে পরেছেন ছোট লাল টিপফুলের তোড়া সাজাতে ব্যস্ত তটিনীপরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবিপোশাকের হাতায় আছে কলকা নকশাহলুদ পোশাকটির সামনের অংশে ফুলের নকশার এমব্রয়ডারি কাজআলো–ছায়ায়ফুলের তোড়া হাতে কারও অপেক্ষায় তটিনীস্নিগ্ধ তটিনীছবিগুলো সম্ভবত কোনো শুটিং স্পটে তোলাহঠাৎ বৃষ্টি আর সাদা শাড়িতে নাজিফা তুষির রঙিন মুহূর্ত, দেখুন ১০টি ছবিরাফসান-সুনেরাহর কি সত্যিই বাগদান হয়েছে?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন