ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সাকিব হাসান (১৮)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের মধ্যে মানিক আহমেদের (৪০) শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। দগ্ধ অপর শ্রমিক হলেন রাকিব হোসেন (১৮)। আজ সোমবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নারিকেলবাগ এলাকার শাহজাহান মজুমদারের আটতলা ভবনের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।নারিকেলবাগ এলাকার বাসিন্দা সোবহান আলী বলেন, দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানা থেকে সাকিব হাসানের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান।
সূত্র: প্রথম আলো

কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
‘কোনো দিন ভাবিনি, নিজের একটা দোকান হবে’, ফিরোজার পাশে বন্ধুসভা
ধানখেতে বাঘের পায়ের ছাপ, সাবধানে থাকতে এলাকায় মাইকিং
জরিপের ফলে ডেমোক্র্যাটরা এগিয়ে, জরিপে কি ভুল হতে পারে
তিন সচিবসহ ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা তুরস্কে যাচ্ছেন, লক্ষ্য অভিজ্ঞতা অর্জন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন