advertisement

কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মসূচি না করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। সোমবার বেলা ১২টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
ফটো কার্ড প্রিন্ট

কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানান।শিক্ষার্থীদের দাবি কুষ্টিয়া জিলা স্কুলের দীর্ঘদিনের ঐতিহ্য নষ্ট করে বিদ্যালয় মাঠ ব্যবহার না করা এবং ভবিষ্যতে দলীয় রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখতে হবে।এদিকে জামায়াতের শীর্ষ নেতারা বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। পরে তাঁরা সাংবাদিকদের জানান, নির্ধারিত তারিখ ও সময়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে তাঁরা সমাবেশ করার প্রস্তুতি নিয়েছেন।

সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনকে জানাতে এসেছিলেন।আগামী শনিবার ১১ দলের ব্যানারে ঢাকা থেকে লংমার্চ বের হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পিএইচপি ত্রুটি: চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ পিএইচপি ত্রুটি: চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের পদকঝড়, চার ফাইনালে সাগর–আলিফরা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের পদকঝড়, চার ফাইনালে সাগর–আলিফরা
advertisement

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এখন থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। চার মাস আগে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আহসান হাবিব। তাঁকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি তাঁকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবর্তনে চেয়ারম্যান করা হয়।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২৯ জুন এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আহসান হাবিব। সে সময় তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর এ নিয়োগের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী
রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল। আজ দুপুরে তোলা ছবি

রাজধানীর কাকরাইলে গত শতাব্দীর শেষ দিকে চালু হয় কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। তখনকার সময়ে অভিজাত এই বিপণিবিতানে জামা, জুতা, প্রসাধনী, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য কিনতে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তরা ভিড় করতেন। তবে সময়ের ব্যবধানে নানা কারণে ক্রেতা হারাতে থাকে বিপণিবিতানটি। বেচাবিক্রি এতটাই কমে যায় যে দোকানমালিকেরা ১ অক্টোবর বিপণিবিতানটি পুরোপুরি বন্ধ করে দেন।

গতকাল সোমবার বিকেলে সরেজমিনে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মূল ফটকের শাটার বন্ধ। তার ওপরে একটি পিভিসি ব্যানার ঝুলছে, ‘১ অক্টোবর হতে শপিং কমপ্লেক্স বন্ধ থাকিবে’। বিপণিবিতানের ফটক বন্ধ থাকলেও দুই পাশের ছয়–সাতটি দোকান ও একটি এটিএম বুথ চালু রয়েছে।

তার মধ্যে দুটি ফুড কোর্টে চার–পাঁচজন ক্রেতা দেখা গেল।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৮ সালে ২০তলা ভবনের বেজমেন্ট ও ৪ তলা নিয়ে চালু হয় কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন