ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আর্চারি থেকে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ। ছয়টি পদকের লড়াইয়ে নাম লেখাল দেশের আর্চাররা। এর মধ্যে চারটি ইভেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাকি দুটি ইভেন্টে লড়বে ব্রোঞ্জপদকের জন্য।র্যাঙ্কিং রাউন্ডে ভালো করার সুবাদে আজ কম্পাউন্ড নারী দল, কম্পাউন্ড পুরুষ দল সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায়। বাই পেয়ে সেমিফাইনালে উঠেছে কম্পাউন্ড মিক্সড দল ও রিকার্ভ পুরুষ দল।
সেই সুযোগ কাজে লাগিয়ে চার ইভেন্টেই ফাইনালে জায়গা করে নিয়েছে মার্টিন ফ্রেডেরিকের দল।চারটি ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। এর মধ্যে কম্পাউন্ড মিক্সড দল, কম্পাউন্ড নারী দল ও কম্পাউন্ড পুরুষ দলের সোনার লড়াই আগামী বুধবার। রিকার্ভ পুরুষ দলের ফাইনাল হবে ২৯ অক্টোবর। রিকার্ভ পুরুষ দলের সেমিফাইনালে উজবেকিস্তানকে পাত্তাই দেননি বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি।
৬-০ সেট পয়েন্টে জিতে ফাইনালে ওঠেন তাঁরা।নারী কম্পাউন্ড দলও সেমিফাইনালে পেয়েছে দাপুটে জয়।
সূত্র: প্রথম আলো

পথে রাত কাটানো অসুস্থ বৃদ্ধার জন্য মশারি ও চিকিৎসা সহায়তা বন্ধুদের
পূজার ‘দাওয়াতে’ গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাসহ ৭ জন
মাদারীপুরে হত্যার জেরে বসতবাড়িতে হামলা-আগুন
২ কোটি ১২ লাখ ভিউ! সমুদ্রের দানবের গল্পে মজেছেন বাংলাদেশি দর্শকেরা
কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, সহ–আয়োজক এনএসইউ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন