advertisement

বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার

বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সেমিনারে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার
ফটো কার্ড প্রিন্ট

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কাছ থেকে শিখেছে— ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র। তারা এখন ফ্যাসিবাদের পথ ধরেই হাঁটছে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নামের পার্থক্য থাকলেও চরিত্র এক বলে মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজি, খুন, দখলদারি যা আগে চলত, এখনো চলছে, নামটা শুধু বদলে গেছে।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিয়ে এখন সেই গণভোট অস্বীকার করছেন।

দুনিয়ার কোথাও সরকারপ্রধানের গণভোটে ভোট দিয়ে সেই ভোট বাতিলের মতো বিশ্বাসঘাতকতা আর নেই।আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী দল নয় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর চায়নি বলেই শেখ হাসিনা ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি–বৈঠা, অস্ত্র নিয়ে নেতা–কর্মীদের হামলা করার নির্দেশ দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ ‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’ ‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’ ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমা ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমা
advertisement

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা

ফ্যাশন শো, রিয়ালিটি শো, পডকাস্ট থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনা। বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।

আন্তর্জাতিক পরিসরে দেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যও রয়েছে এই অংশীদারত্বে।দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে সৃজনশীল উদ্যোগের পরিসর বাড়াতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।

২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এই অংশীদারত্বের মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ, আরও বেশি পাঠক ও দর্শকের সঙ্গে যুক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি
প্রতীকী ছবি

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো। বক্তব্য প্রত্যাহার, সরকারের ব্যাখ্যা এবং আইজিপির জবাবদিহি দাবি করেছে তারা। নিন্দা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দলও।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, জীবন রক্ষায় একান্ত অনিবার্য হলেই কেবল ইচ্ছাকৃত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার গ্রহণযোগ্য।

মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য, অপরাধ দমনের নামে বিচারপ্রক্রিয়া এড়িয়ে কাউকে হত্যা করার অনুমতি সরকারেরও নেই।আজ সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’ তাঁর যুক্তি, পুলিশ বলপ্রয়োগ করলে ‘ফ্যাসিস্ট’, নিষ্ক্রিয় থাকলে ‘দুর্বল’ বলা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন সংস্কৃতিকর্মীরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন