advertisement

আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত

আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ফটো কার্ড প্রিন্ট

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ক্রসফায়ারের পক্ষে যে বক্তব্য দিয়েছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি মনে করে, আইজিপির এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। আজ সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করার প্রধান দায়িত্ব বাংলাদেশ পুলিশের। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ব্যক্তি হয়ে ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি চাকরিবিধি লঙ্ঘন করেছেন।উল্লেখ্য, অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশ বল প্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

তিনি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’আইজিপির এমন বক্তব্যের প্রেক্ষাপটে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিস্ট আমলে এ দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না, বাক্‌স্বাধীনতা ছিল না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ ‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’ ‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’ ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমা ফেরদৌসীর শূন্য আসনে বিএনপির এমপি হতে এলিজার মনোনয়নপত্র জমা
advertisement

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা

ফ্যাশন শো, রিয়ালিটি শো, পডকাস্ট থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনা। বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।

আন্তর্জাতিক পরিসরে দেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যও রয়েছে এই অংশীদারত্বে।দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে সৃজনশীল উদ্যোগের পরিসর বাড়াতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।

২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এই অংশীদারত্বের মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ, আরও বেশি পাঠক ও দর্শকের সঙ্গে যুক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি
প্রতীকী ছবি

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো। বক্তব্য প্রত্যাহার, সরকারের ব্যাখ্যা এবং আইজিপির জবাবদিহি দাবি করেছে তারা। নিন্দা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দলও।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, জীবন রক্ষায় একান্ত অনিবার্য হলেই কেবল ইচ্ছাকৃত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার গ্রহণযোগ্য।

মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য, অপরাধ দমনের নামে বিচারপ্রক্রিয়া এড়িয়ে কাউকে হত্যা করার অনুমতি সরকারেরও নেই।আজ সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’ তাঁর যুক্তি, পুলিশ বলপ্রয়োগ করলে ‘ফ্যাসিস্ট’, নিষ্ক্রিয় থাকলে ‘দুর্বল’ বলা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন সংস্কৃতিকর্মীরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন