ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক তিনি। ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের জন্য ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপির প্রার্থী মনোনয়নপত্র দিতে পারবেন।
যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা।সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

‘ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’
এই নির্বাচনকে মাগুরার নির্বাচনে রূপান্তর করবেন না: গোলাম পরওয়ার
বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবে: তাসনিম জারা
তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম
মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন