advertisement

‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স

‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
ফটো কার্ড প্রিন্ট

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে জয়, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে দেওয়া— এ বছর টেস্টে বাংলাদেশের জন্য আছে অনেক রঙিন স্মৃতি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা তাদের জন্য বাকি সিরিজগুলোর চেয়ে একটু আলাদা। আগের জয়গুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যে স্বপ্ন বুনে দিয়েছিল, সেটি এখন আর নিছক স্বপ্ন নয়, সম্ভাবনা হয়ে সত্যি সত্যিই উঁকি দিচ্ছে বাংলাদেশের সামনে।তবে স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে কঠিন এক সমীকরণ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে জিততেই হবে বাংলাদেশকে। অথচ এমন গুরুত্বপূর্ণ এক সিরিজের আগে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ঘটনাই যেন বেশি আলোচনায়!সিরিজ শুরুর মাত্র তিন দিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। গতকাল ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাংলাদেশ দলের চারপাশে একরকম অস্থিরতা।বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।আজ মিরপুরে সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল এই বিশৃঙ্খলার প্রভাব নিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি
advertisement

উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন

উত্তেজিত কংগ্রেস সভাপতি ‘মোদির বাপও যাবে’ বলে কেন মন্তব্য করলেন
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মেজাজ হারিয়ে ভরা সভায় ‘কুমন্তব্য’ করে বিপাকে পড়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বাপ তুলে অসম্মান করায়’ দেশজুড়ে বিজেপি প্রতিবাদ ও বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে গমগমে রাজনৈতিক আবহে খাড়গের এই মন্তব্য এক অন্য মাত্রা জুড়েছে।ঘটনাস্থল বিহারের রাজধানী পাটনা।

গতকাল রোববার সেখানে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কংগ্রেসের এক সভায় কংগ্রেস সভাপতি দেশের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করছিলেন। প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কী কী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, কীভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করছেন, প্রতিষ্ঠান দুর্বল করছেন, তা জানিয়ে তিনি বলেন, এসআইআরে যারা কারচুপি করেছে কংগ্রেস তাদের জেলে পাঠাবে।

মোদিকেও জেলে পাঠানো হবে।খাড়গের কথার মাঝেই সভা থেকে এক তরুণকে বলতে শোনা যায়, ‘মোদি নেহি যায়েগা’ (মোদি ক্ষমতাচ্যুত হবেন না)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেমরা সেতুতে ২ দিন চলবে মেরামতকাজ, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

ডেমরা সেতুতে ২ দিন চলবে মেরামতকাজ,
বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের
ডেমরার ম্যাপ

ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী তারাবো-ডেমরা সড়কে ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়ার (এক্সপ্যানশন জয়েন্ট) জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে। এ কাজ চলবে পরদিন বুধবার রাত পর্যন্ত। এ সময় সেতু ও এর আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।

এ কারণে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্ট মেরামতের কাজ করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপি তারিক লতিফের পাঠানো বিজ্ঞপ্তিতে সেতু মেরামতের সময়ে সম্ভাব্য যানজট ও ভোগান্তি এড়াতে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা বাড়ল

খুলনায় ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা বাড়ল
আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ কিডনি, হৃদরোগ ও ক্যানসার হাসপাতালের একটি খুলনায় নির্মাণাধীন। ১৭ তলা বিশিষ্ট এই হাসপাতালের সিংহভাগ কাজ শেষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ

হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগের উন্নত চিকিৎসার জন্য খুলনায় নির্মাণ করা হচ্ছে বিশেষায়িত হাসপাতাল। কথা ছিল হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হবে ২০২৩ সালের জুনে। এরপর তিন দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।

এখন বলা হচ্ছে, ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পেছনে দোতলা বেজমেন্টসহ ১৭ তলা ভবনের নির্মাণকাজ চলছে। খুলনার গণপূর্ত বিভাগ-১-এর তত্ত্বাবধানে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএন বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।

খুলনা মেডিকেল প্রাঙ্গণে নির্মিত হলেও এটি হবে স্বতন্ত্র হাসপাতাল।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বহুতল ভবনের নতুন হাসপাতালটি চালু হলে খুলনা অঞ্চলের ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন