আবহটা ঠিক বিপিএলের নিলাম বা প্লেয়ার্স ড্রাফটের মতো জমজমাট নয়। তবে আগ্রহের জায়গাটা ঠিকই আছে। কোন দল কোন খেলোয়াড়কে কত পয়েন্টে নিচ্ছে, কার চাহিদা বেশি উঠছে, কারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে দল হিসেবে, কারাইবা জাতীয় দলের খেলোয়াড় বেশি টেনে ফেলছে!ঢাকার একটি তারকা হোটেলে চলছে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডোমেস্টিক থ্রি বা ডি–থ্রির খেলোয়াড় নিলাম।
পাঁচটি শ্রেণির ২৭৫ জন ক্রিকেটারের মধ্যে থেকে টুর্নামেন্টের ছয় দল বেছে নিচ্ছে তাদের খেলোয়াড়। এখন পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামকে কিনে নিয়েছে সিটিজেন ব্যাংক। জাতীয় দলের আরেক পেসার তাসকিনকে ওয়ালটন গ্রুপ কিনেছে ২ কোটি ১০ লাখ পয়েন্টে। আর জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে তৃতীয় সর্বোচ্চ ২ কোটি টাকায় নিয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত প্রথম ধাপের নিলাম শেষ হয়েছে।
বিরতি দিয়ে নিলাম চলবে বিকাল ৪টা পর্যন্ত।নিলাম চলছে চলুক, এর মধ্যে আরেকবার জেনে নেওয়া যাক তিন সংস্করণ মিলিয়ে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডি–থ্রি’র বিস্তারিত।
সূত্র: প্রথম আলো

তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি
এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি
ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য
এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন
নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন