ইউনিফর্ম ক্যাপিটালিজমচাঁদ দখলবন্ধু ফার্মেসিডাব সমাচাররসচিঠিLieসেন্সঅজুহাতের কামব্যাকএলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেন
সূত্র: প্রথম আলো
ইউনিফর্ম ক্যাপিটালিজমচাঁদ দখলবন্ধু ফার্মেসিডাব সমাচাররসচিঠিLieসেন্সঅজুহাতের কামব্যাকএলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেন
সূত্র: প্রথম আলো
ময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এক নারী। এর প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ওই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আটক নারীর নাম সাথী আক্তার।
তিনি স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি বিউটি পারলারের মালিক।গতকাল বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই দুটি ভিডিওতে তাঁকে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন।
সূত্র: প্রথম আলো
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…
সূত্র: প্রথম আলো
বিশ্বকাপের খেলা শুরু হলো, নদীতে লেগেছে হল্কা তারচলো পাঠ করি অচেনা অভূত ছবিগুলো সেই জলখাতারমাছেরাও দ্যাখে মানুষের খেলা, পেলাম প্রথম এবারই টেরপুঁটি আর চেলা, দুই দলে ভাগ, পতাকা তুলেছে ফেভারিটের!এখান–সেখানে শুধুই পতাকা, এ ছবি আদপে পুরো নদীরভাগ হওয়া নদী: নেই চকমকি সেই সুবিমল পুরোনো ধী-রপুঁটিরা করছে ভাটিতে হল্লা, চেলারা করেছে উজানে ভিড়প্রিয় তারকার ছবি ধরে কেউ বলে, ‘হৃদয়ের পূজা নে বীর!’ফুটবল!
ফুটবল!চেলা আর পুঁটি, ক্ষীণ দেহে ওরা সারা দিন ধরে যা খানা খায়সবটুকু যেন ব্যয় হয়ে যায় ডিসকো, সালসা, ঝাকানাকায়যেদিকে যাচ্ছে চেলাদের দল, বিপরীত দিকে পুঁটিরা যায়শান্ত নদীতে যেন বা যুদ্ধ চলছে অদেখা দুটি রাজায়!‘আমরা জিতব’— এই কথা বলে চেলাদের দল নাচে ধিনাকপুঁটিরা বলছে, ‘আগে জিতে নিই, তোমাদের যদি না ছেঁদি নাক!’দুই দলই তার পক্ষ-মাছকে টানছে, যেন সে মিছিলে যায়চেলাদের বাগে পেয়ে পুঁটি দল বাড়ি দেয় মিছেমিছি লেজায়জলমাঠে কেন হিংসার ছবি, খেয়োখেয়ি আর হুটোপুটিরশোনা যায় আজ চেলারাও নাকি কানকো ছিঁড়েছে দুটো পুঁটির!বিশ্বকাপের এই সিজনেদুই পক্ষের কারবার দেখে হাসে খিলখিল ইলিশ ও রুইবলে, ‘চেলা-পুঁটি, চিরকাল তোরা ছিলি দুর্বল, ছিলি সরুইএতকাল ধরে শুধু নেচেছিস, অর্জন আছে কিছু নিজের?থাকলে কেন রে কানা দলবাজি, অতি লাফালাফি, খিচুনি জের!আমরা হলাম মত্স্য প্রজাতি, নদী আমাদের খোলা ভিলেজহিংসা কেন রে?
সব মাছ মিলে শান্তিতে চল দোলাবি লেজ।’নীরবতা...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন