advertisement

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবে: তাসনিম জারা

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবে: তাসনিম জারা
চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীদের বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা।

এই ঘটনার জেরে জামায়াত প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিরোধী দলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সকল ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?’আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) গত শনিবার মারা যান।

তাঁকে পিরোজপুরে ‘গার্ড অব অনার’ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্... দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কি না, প্রশ্ন সংসদীয় কমিটির দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: বাংলাদেশ কনস্যুলেটের দুর্বলতা ছিল কি না, প্রশ্ন স... আদালতের রায়ে মেয়র হওয়া শাহাদাত
এবার চট্টগ্রাম সিটির প্রশাসক আদালতের রায়ে মেয়র হওয়া শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক সংবিধান সংশোধন করবেন, আদালত সেটিকে হোয়াইটওয়াশ করে দেবে, তাতে আমরা রাজি নই: জামায়াত আমির সংবিধান সংশোধন করবেন, আদালত সেটিকে হোয়াইটওয়াশ করে দেবে, তাতে আমরা রাজি নই: জামায়াত আ...
advertisement

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন
রাজধানীর একটি হোটেলে চলছে ডি থ্রির নিলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আবহটা ঠিক বিপিএলের নিলাম বা প্লেয়ার্স ড্রাফটের মতো জমজমাট নয়। তবে আগ্রহের জায়গাটা ঠিকই আছে। কোন দল কোন খেলোয়াড়কে কত পয়েন্টে নিচ্ছে, কার চাহিদা বেশি উঠছে, কারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে দল হিসেবে, কারাইবা জাতীয় দলের খেলোয়াড় বেশি টেনে ফেলছে!ঢাকার একটি তারকা হোটেলে চলছে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডোমেস্টিক থ্রি বা ডি–থ্রির খেলোয়াড় নিলাম।

পাঁচটি শ্রেণির ২৭৫ জন ক্রিকেটারের মধ্যে থেকে টুর্নামেন্টের ছয় দল বেছে নিচ্ছে তাদের খেলোয়াড়। এখন পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামকে কিনে নিয়েছে সিটিজেন ব্যাংক। জাতীয় দলের আরেক পেসার তাসকিনকে ওয়ালটন গ্রুপ কিনেছে ২ কোটি ১০ লাখ পয়েন্টে। আর জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে তৃতীয় সর্বোচ্চ ২ কোটি টাকায় নিয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত প্রথম ধাপের নিলাম শেষ হয়েছে।

বিরতি দিয়ে নিলাম চলবে বিকাল ৪টা পর্যন্ত।নিলাম চলছে চলুক, এর মধ্যে আরেকবার জেনে নেওয়া যাক তিন সংস্করণ মিলিয়ে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডি–থ্রি’র বিস্তারিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক
কেন ফিশার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টার হঠাৎ দ্রুত বাড়ছে। অনেক বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এআই ব্যবহারে দক্ষতা বৃদ্ধির কথা বলে কর্মী ছাঁটাই করছে। অনেক বাজার বিশ্লেষকের দাবি, ইরান যুদ্ধের নেতিবাচক অর্থনৈতিক প্রভাব সত্ত্বেও বিশ্ব শেয়ারবাজার যে ভালো অবস্থান ধরে রেখেছে, তার একমাত্র কারণ এআই। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে মুনাফা দ্রুত বাড়বে, মুদ্রাস্ফীতি দূর হবে।

একই সঙ্গে এআই লাখ লাখ মানুষকে কর্মহীন করবে এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ গ্রাস করবে।এসবই অতিরঞ্জিত আতঙ্ককে আরও উসকে দিচ্ছে। কিন্তু এআই অর্থনীতি, বিভিন্ন শিল্প খাত ও বিশ্বকে ঠিক কীভাবে প্রভাবিত করবে? সত্য আর কল্পনার (অথবা বিজ্ঞান কল্পকাহিনির) মধ্যে পার্থক্য আপনি কীভাবে বুঝবেন?কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কেন আতঙ্কে আমেরিকাপ্রথমেই অতিরঞ্জিত মাতামাতি থামাতে হবে, তা যতই আশাব্যঞ্জক বা ভীতিকর হোক না কেন।

তথাকথিত ‘বিশেষজ্ঞদের’ কাছেও এআইয়ের ভবিষ্যৎ এখনো অনেকটাই অজানা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ
ছুরিকাঘাত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মন্থন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রবাসীর আপন বড় ভাই ও তাঁর পরিবারের লোকজন এ হামলা চালিয়েছেন।আহত ব্যক্তিরা হলেন ফয়েজ আহমেদ প্রধান (৩৮) ও তাঁর স্ত্রী শেফালী আক্তার (৩৪)।

তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়।স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ফয়েজ ও শেফালী প্রায় ১৮ বছর লেবাননে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে তাঁরা নিজেদের বসতবাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফয়েজের বড় ভাই নজরুল ইসলাম প্রধানের বাড়ি তাঁদের বাড়ির পাশেই।

বাড়ির সীমানা নিয়ে নজরুলের সঙ্গে ফয়েজ দম্পতির বিরোধ দেখা দেয়।জামাল উদ্দিনের দাবি, গতকাল মাগরিবের নামাজের পর বাড়ির সীমানা বুঝিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন