বাংলাদেশের জন্মলগ্নে যাঁদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তাঁরা আমাদের বীর মুক্তিযোদ্ধা। একাত্তরের সেই ভয়াল দিনগুলোয় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বরতা ও হত্যাযজ্ঞের মধ্যে স্বাধীনতার লড়াই শুরু করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। তাঁদের অনেকের হাতে প্রশিক্ষণ ছিল না, ছিল না আধুনিক অস্ত্র। ছিল শুধু বুকভরা সাহস আর একটি স্বাধীন দেশের স্বপ্ন।
সেই সাহসকেই একমাত্র অস্ত্র করে তাঁরা যুদ্ধে নেমেছিলেন। মানিক পশারী ছিলেন এমন মুক্তিযোদ্ধাদেরই একজন।৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো শহীদের আত্মত্যাগ আর অগণিত মানুষের সীমাহীন কষ্টের বিনিময়ে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ।
এই দেশের পতাকা, মানচিত্র, আমাদের আত্মপরিচয়, সবকিছুর পেছনে আছে মুক্তিযোদ্ধাদের ঘাম, রক্ত আর তাঁদের শহীদ সহযোদ্ধাদের আত্মদান।অথচ সেই মানিক পশারীকে শেষযাত্রায় যে অসম্মানের মুখোমুখি হতে হলো, তা খুবই লজ্জাজনক।
সূত্র: প্রথম আলো

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান
মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতি...
তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী
এআইয়ের জন্য আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন