advertisement

এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি

এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি
বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বার্সেলোনা যদি লিগের শুরুর ম্যাচগুলোয় ভালো নাও খেলত, তবু গতকালের হারটি হতাশারই হতো। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো বলে কথা। তার ওপর ম্যাচটা ছিল নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে।মৌসুমে প্রথম ৯ ম্যাচ জেতার পর রিয়ালের কাছে হারের পেছনেই নিজেদের ভুলকেই অন্যতম কারণ মনে করছেন মিডফিল্ডার পেদ্রি।

তাঁর মতে, প্রথমার্ধে বার্সেলোনা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি, বারবার বল হারিয়েছে এবং সেই ভুলের মাশুল দিতে হয়েছে। কোচ হান্সি ফ্লিকও প্রথমার্ধের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। তবে হারের ব্যাখ্যায় তিনি সামনে এনেছেন খেলোয়াড়দের ক্লান্তি ও চোটের সমস্যাকে।ম্যাচের পর পেদ্রি বলেন, ‘প্রথমার্ধে আমরা নিজেদের মতো খেলতে পারিনি। খুব ধীরগতিতে খেলেছি, আর অনেকবার বোকামি করে বল হারিয়েছি। এসব ভুলের মাশুল দিতে হয়েছে আমাদের।

দ্বিতীয় গোলটার সময়ও আমরা ঠিকভাবে রক্ষণ সামলাতে পারিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্ট, তানজিদ ২ কোটি ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবি নিজেদের ভুলও খুঁজছে তামিমের বিসিবি আজ টিভিতে যা দেখবেন (২৬ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৬ অক্টোবর ২০২৬)
advertisement

বুলগেরিয়ায় নির্বাচন: প্রথম দফায় ফয়সালা হলো না, দ্বিতীয় দফার ভোট ১ নভেম্বর

বুলগেরিয়ায় নির্বাচন: প্রথম দফায় ফয়সালা হলো না, দ্বিতীয় দফার ভোট ১ নভেম্বর
প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ভোট দিচ্ছেন। সোফিয়া, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকায় এবং কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গতকাল রোববার প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপে দেখা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।

সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফা ভোটে এ দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় আজ ভোটস্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভের বরাত দিয়ে বুলগেরিয়ার ন্যাশনাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে।

ভোট কেনাবেচা ও কারচুপির মতো যেসব ঘটনা সাধারণত দেখা যায়, এবার সেগুলো ঘটেনি।এবার নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাথাপিছু জিডিপিতে আবার ভারতের চেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

মাথাপিছু জিডিপিতে আবার ভারতের চেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
ভারত ও বাংলাদেশের পতাকা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। তবে অর্থনীতির আকার, ক্রয়ক্ষমতা ও প্রবৃদ্ধির হারের দিক থেকে ভারতের অবস্থান শক্তিশালী। সেই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির ধীরগতির কারণে চাপে আছে বাংলাদেশ। এ খবর দিয়েছে আল জাজিরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সীমাবদ্ধতার এই চিত্র উঠে এসেছে।

এতে দেখা যায়, মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকলেও অর্থনৈতিক সক্ষমতা ও মানুষের প্রকৃত জীবনযাত্রার মানের বিচারে দুই দেশের মধ্যে এখনো বড় ব্যবধান আছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, এ বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার।

১৩ অক্টোবর প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে ২০২০ সালেও মাথাপিছু জিডিপির হিসাবে ভারতকে পেছনে ফেলে দিয়েছিল বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হংকংয়ের আকাশে দুই হাজার ড্রোনের চমক

হংকংয়ের আকাশে দুই হাজার ড্রোনের চমক
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে প্রায় দুই হাজার ড্রোনে ফুটে ওঠে গ্রহ, রকেট ও মহাকাশচারীর ছবি। দুই রাতের এই আয়োজন দর্শকদের মুগ্ধ করে, একই দিনে চীন ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন