হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।ক্যানসার, কিডনি ও হৃদ্রোগের উন্নত চিকিৎসার জন্য খুলনায় নির্মাণ করা হচ্ছে বিশেষায়িত হাসপাতাল। কথা ছিল হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হবে ২০২৩ সালের জুনে। এরপর তিন দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।
এখন বলা হচ্ছে, ভবনের নির্মাণকাজ শেষ হতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় লাগবে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের পেছনে দোতলা বেজমেন্টসহ ১৭ তলা ভবনের নির্মাণকাজ চলছে। খুলনার গণপূর্ত বিভাগ-১-এর তত্ত্বাবধানে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএন বিল্ডার্স প্রাইভেট লিমিটেড।
খুলনা মেডিকেল প্রাঙ্গণে নির্মিত হলেও এটি হবে স্বতন্ত্র হাসপাতাল।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বহুতল ভবনের নতুন হাসপাতালটি চালু হলে খুলনা অঞ্চলের ক্যানসার, কিডনি ও হৃদ্রোগে আক্রান্ত রোগীদের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে।
সূত্র: প্রথম আলো

জেন–জিরা কেন বিদ্রোহে ফেটে পড়ছে
ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু
চোখের অঞ্জনি কী, কেন বারবার হয়, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়
হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬ জন
বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন