নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) শুরু হচ্ছে আজ। অথচ টুর্নামেন্টে খেলতে যাওয়া পাকিস্তানের ছয় ক্রিকেটারের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযোগ উঠেছে, এই ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দিতে মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার দাবি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১ লাখ টাকা।ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এনপিএলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে তারা বিষয়টি নিশ্চিত হয়েছে। এমনকি যেসব পাকিস্তানি ক্রিকেটার এরই মধ্যে নেপালে পৌঁছে গেছেন, তাঁদের ছাড়পত্রও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।
দাবি করা অর্থ না দিলে অনাপত্তিপত্র বাতিলের হুমকিও নাকি দিয়েছে পিসিবি।আজ সোমবার কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে শুরু হচ্ছে এনপিএল।
সূত্র: প্রথম আলো

সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস
বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও
২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি
বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের
‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন