advertisement

২ কোটি ১২ লাখ ভিউ! সমুদ্রের দানবের গল্পে মজেছেন বাংলাদেশি দর্শকেরা

২ কোটি ১২ লাখ ভিউ! সমুদ্রের দানবের গল্পে মজেছেন বাংলাদেশি দর্শকেরা
‘বিলো’র দৃশ্য। আইএমডিবি
ফটো কার্ড প্রিন্ট

ছোট্ট একটি উপকূলীয় শহর, উত্তাল সমুদ্র, পানির নিচে লুকিয়ে থাকা অজানা আতঙ্ক আর পরিবারকে বাঁচানোর মরিয়া চেষ্টা—এই উপাদানগুলো নিয়েই তৈরি কানাডীয় সিরিজ ‘বিলো’। ৮ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই সিরিজটি আন্তর্জাতিক দর্শকদের নজর কেড়েছে। বাংলাদেশেও নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের তালিকার শীর্ষে উঠে এসেছে এটি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েও সিরিজটির সাফল্য চোখে পড়ার মতো।

নেটফ্লিক্সের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে ১ কোটি ৭০ লাখ ভিউ নিয়ে ইংরেজি ভাষার সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নেয় ‘বিলো’। পরের সপ্তাহে দর্শকসংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২ কোটি ১২ লাখে। নেটফ্লিক্সের কোনো কানাডীয় প্রযোজনার জন্য এটি নতুন রেকর্ড। কিন্তু কী আছে এই সিরিজে, যার টানে দর্শকেরা পর্দার সামনে বসছেন?

কেবল সমুদ্রের দানবের গল্প, নাকি এর আড়ালে উঠে এসেছে পরিবার, জীবিকার সংকট, বিচ্ছিন্ন জনপদের জীবন আর পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের আরও গভীর কিছু?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ বিস্মৃতির গভীর থেকে ফিরল বরেন্দার তেভাগা যোদ্ধাদের গল্প বিস্মৃতির গভীর থেকে ফিরল বরেন্দার তেভাগা যোদ্ধাদের গল্প রেজাউর রহমান: বুকের ভেতরে বেদনার সুর বাজে রেজাউর রহমান: বুকের ভেতরে বেদনার সুর বাজে
advertisement

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা

ফ্যাশন শো, রিয়ালিটি শো, পডকাস্ট থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনা। বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।

আন্তর্জাতিক পরিসরে দেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যও রয়েছে এই অংশীদারত্বে।দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে সৃজনশীল উদ্যোগের পরিসর বাড়াতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেড।

২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এই অংশীদারত্বের মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ, আরও বেশি পাঠক ও দর্শকের সঙ্গে যুক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি
প্রতীকী ছবি

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো। বক্তব্য প্রত্যাহার, সরকারের ব্যাখ্যা এবং আইজিপির জবাবদিহি দাবি করেছে তারা। নিন্দা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দলও।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, জীবন রক্ষায় একান্ত অনিবার্য হলেই কেবল ইচ্ছাকৃত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার গ্রহণযোগ্য।

মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য, অপরাধ দমনের নামে বিচারপ্রক্রিয়া এড়িয়ে কাউকে হত্যা করার অনুমতি সরকারেরও নেই।আজ সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’ তাঁর যুক্তি, পুলিশ বলপ্রয়োগ করলে ‘ফ্যাসিস্ট’, নিষ্ক্রিয় থাকলে ‘দুর্বল’ বলা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা, ঢাকায় প্রতিবাদ কর্মসূচি করতে দেয়নি পুলিশ

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন সংস্কৃতিকর্মীরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন