advertisement

নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ফটো কার্ড প্রিন্ট

‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’–এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।এই টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এস এম আব্দুল্লাহ ফারাবী উইনার, কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন, রানারআপ এবং মিসেস হাইজং উম লেডিস উইনার এবং আকিব আরাফাত খান ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার হওয়ার গৌরব অর্জন করেন।সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ওএসপি, বিএসপি, এনডিসি এবং টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফার ও তাঁদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিসহ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পথে রাত কাটানো অসুস্থ বৃদ্ধার জন্য মশারি ও চিকিৎসা সহায়তা বন্ধুদের পথে রাত কাটানো অসুস্থ বৃদ্ধার জন্য মশারি ও চিকিৎসা সহায়তা বন্ধুদের পূজার ‘দাওয়াতে’ গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাসহ ৭ জন পূজার ‘দাওয়াতে’ গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাসহ ৭ জন মাদারীপুরে হত্যার জেরে বসতবাড়িতে হামলা-আগুন মাদারীপুরে হত্যার জেরে বসতবাড়িতে হামলা-আগুন ২ কোটি ১২ লাখ ভিউ! সমুদ্রের দানবের গল্পে মজেছেন বাংলাদেশি দর্শকেরা ২ কোটি ১২ লাখ ভিউ! সমুদ্রের দানবের গল্পে মজেছেন বাংলাদেশি দর্শকেরা কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, সহ–আয়োজক এনএসইউ কুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা ও সংযোগবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, সহ–আয়োজক এনএসইউ
advertisement

বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার

বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সেমিনারে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কাছ থেকে শিখেছে— ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র। তারা এখন ফ্যাসিবাদের পথ ধরেই হাঁটছে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নামের পার্থক্য থাকলেও চরিত্র এক বলে মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজি, খুন, দখলদারি যা আগে চলত, এখনো চলছে, নামটা শুধু বদলে গেছে।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিয়ে এখন সেই গণভোট অস্বীকার করছেন।

দুনিয়ার কোথাও সরকারপ্রধানের গণভোটে ভোট দিয়ে সেই ভোট বাতিলের মতো বিশ্বাসঘাতকতা আর নেই।আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী দল নয় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর চায়নি বলেই শেখ হাসিনা ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি–বৈঠা, অস্ত্র নিয়ে নেতা–কর্মীদের হামলা করার নির্দেশ দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পথে রাত কাটানো অসুস্থ বৃদ্ধার জন্য মশারি ও চিকিৎসা সহায়তা বন্ধুদের

পথে রাত কাটানো অসুস্থ বৃদ্ধার জন্য মশারি ও চিকিৎসা সহায়তা বন্ধুদের
বগুড়া বন্ধুসভার একটি ভালো কাজ

পরিবার-পরিজনহীন এক অসহায় বৃদ্ধা রাস্তায় রাস্তায় রাত কাটান। কয়েক দিন যাবৎ তীব্র জ্বরে অসুস্থ। সেই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে বগুড়া বন্ধুসভা।সম্প্রতি বৃদ্ধার সঙ্গে দেখা করে ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতন করেন বন্ধুরা। ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে তাঁকে একটি মশারি উপহার দেওয়া হয়।

পাশাপাশি তাঁর চিকিৎসা প্রয়োজনের কথা বিবেচনা করে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে মানবিক এ উদ্যোগ নেন বন্ধুরা। এ বিষয়ে সাধারণ সম্পাদক মাহির ফয়সাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ।

এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছে বগুড়া বন্ধুসভা।বন্ধু, বগুড়া বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পূজার ‘দাওয়াতে’ গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাসহ ৭ জন

পূজার ‘দাওয়াতে’ গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাসহ ৭ জন
নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটক সাত নেতা–কর্মীকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে

বরিশালের গৌরনদী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া নেতা–কর্মীরা গতকাল রোববার সন্ধ্যায় লক্ষ্মীপূজার নিমন্ত্রণে ওই বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেন সৈকত গুহ।

আটক নেতাদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সৈকত গুহর ছোট ভাই সলিল গুহ পিন্টু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) মনোনীত সাবেক জিএস (সাধারণ সম্পাদক) মহিবুল আলম, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী আকন, কার্যক্রম নিষিদ্ধ বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার, নিষিদ্ধ ছাত্রলীগের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুম সরদার, মাহিলাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার ও পৌর কমিটির সদস্য সজিব সরদার।এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে মামলা করেছেন।

মামলায় আটক সাতজন ছাড়াও সৈকত গুহ পিকলু, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, নিষিদ্ধ ছাত্রলীগের গৌরনদী উপজেলার সভাপতি জুবায়ের ইসলাম ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর ইকতিয়ার হাওলাদার, ইউপি সদস্য মামুনুর রশিদ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন