ক্রিকেটে সাফল্যের একটা অদ্ভুত সমীকরণ আছে। আপনি কতটা ভালো খেলোয়াড়, সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও কখনো কখনো বড় হয়ে ওঠে আপনি কতটা ভালো খেলতে চান। কতটা ক্ষুধার্ত সাফল্যের জন্য।দুর্ভাগ্য, এই ক্ষুধা মাপার কোনো যন্ত্র নেই। থাকলে হয়তো বোঝা যেত, একজন ভালো খেলোয়াড় আর একজন অসাধারণ খেলোয়াড়ের মধ্যে আসল পার্থক্যটা কোথায়।তবে একটা উপায় আছে। কোনো খেলোয়াড় যখন মরিয়া হয়ে কিছু পেতে চান, তখন তাঁর আচরণটা দেখুন।
অনেক উত্তর পেয়ে যাবেন।২০১৭ সালের এক গ্রীষ্মের দুপুরের কথা মনে পড়ে কিনা দেখুন। লন্ডনে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তানের ১৮ বছর বয়সী এক তরুণ প্রথম ওভার করতে এসেছেন। মুখে তখনো কৈশোরের ছাপ। নাম শাদাব খান। এর কিছুক্ষণ আগেই বিরাট কোহলির ক্যাচ ধরেছেন। আগের বলেই কোহলির ক্যাচ ফেলে পাকিস্তানকে হতাশ করেছিলেন আজহার আলী। পরের বলে সেই হতাশা দূর করেন শাদাব। এবার তাঁর সামনে যুবরাজ সিং।
ক্যারিয়ারের শেষ দিকে থাকা সেই মানুষটির ব্যাটে তখনো বোলারদের তছনছ করে দেওয়ার ক্ষমতা।
সূত্র: প্রথম আলো

টাকা ছাড়া নিলামে কেমন হলো কোন দল
অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে
অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী
সাফে আমরা এত গোল হজম করব না, তপুর আশ্বাস
পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন