জরিপে এগিয়ে থাকা আর নির্বাচনে জেতা এক কথা নয়। অধিকাংশ জাতীয় জনমত জরিপে ডেমোক্র্যাটরা বেশ ভালো ব্যবধানে এগিয়ে। কিন্তু সেই সুসংবাদ শুনেই বিজয়োল্লাসে মেতে উঠতে রাজি নন দলটির কোনো কোনো নেতা। তাঁদের সতর্কবার্তা, আত্মবিশ্বাস থাকুক, আত্মতুষ্টি যেন না আসে।
জরিপপ্রতিষ্ঠান নেট সিলভারের নির্বাচনী পূর্বাভাসের বরাত দিয়ে ২১ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ এবং সিনেট পাওয়ার সম্ভাবনা ৭৭ শতাংশ।
একই প্রতিবেদনে দুই কক্ষে সম্ভাব্য আসনবণ্টনের যে হিসাব দেওয়া হয়েছে, তা হলো: ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২৩৯ আসন পেতে পারে, রিপাবলিকান পার্টি পেতে পারে ১৯৬ আসন।
সূত্র: প্রথম আলো

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
পিএইচপি ত্রুটি: চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের পদকঝড়, চার ফাইনালে সাগর–আলিফরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন