advertisement

ফেরিঘাটের র‍্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা

ফেরিঘাটের র‍্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা
গুপ্তছড়া ঘাটে ফেরি কপোতাক্ষ ভিড়তেই খুলে পানিতে পড়ে যায় র‍্যাম্পটি
ফটো কার্ড প্রিন্ট

ঘাটে ভিড়ছিল ফেরি। তখনই পন্টুনের র‍্যাম্প (ওঠানামার ধাতব পথ) খুলে গিয়ে ধপাস করে পড়ে পানির ওপর। যেখানে র‍্যাম্পটি পড়ে এর পাশেই ২৫ জন যাত্রী নিয়ে অবস্থান করছিল স্পিডবোটটি। সেটি স্রোতের তোড়ে একটু কাত হয়ে উঠতেই আতঙ্কে পানিতে ঝাঁপ দেন বেশ কজন যাত্রী। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাঁতরে তীরে ওঠেন ওই যাত্রীরা।

তবে র‍্যাম্প খুলে পড়ার কারণে নামতে না পেরে প্রায় তিন ঘণ্টা ফেরিতে আটকে ছিল ৯টি মোটরসাইকেলসহ ২৩টি যানবাহন। যাত্রীদের সাঁতরে তীরে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে পানি থেকে উঠে আসতে দেখা যায়। ঘাটে থাকা যাত্রীদের একজন মো. শরীফ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি ভয়াবহ ছিল। র‍্যাম্প খুলে পানিতে পড়ার পর স্পিডবোটটি কাত হয়ে যাচ্ছিল।

আতঙ্কে যাত্রীরা পানিতে ঝাঁপ দেন।’ঘাটে নিয়োজিত শ্রমিক ফিরোজ আলম (৩২) বলেন, ফেরি পন্টুনে ভেড়ার সময় তিনি ঘাটে ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন কোরআনে সমালোচনার পরও মহানবী (সা.) কেন কবিদের মর্যাদা দিয়েছেন ‘এআই’ নাম বদলে কেন ‘এসআই’ রাখতে মরিয়া ট্রাম্প, স্লোভেনিয়ার নাম কেন আলোচনায় ‘এআই’ নাম বদলে কেন ‘এসআই’ রাখতে মরিয়া ট্রাম্প, স্লোভেনিয়ার নাম কেন আলোচনায় পিটার সিঙ্গার আর বাংলাদেশের স্বনির্ভর উন্নয়নের মডেল পিটার সিঙ্গার আর বাংলাদেশের স্বনির্ভর উন্নয়নের মডেল
advertisement

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি গ্রাম থেকে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্টের জেরে এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে এটি ভুয়া বলে আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিযুক্ত ব্যক্তি।উপজেলার একটি গ্রাম থেকে আজ সোমবার দুপুরে ওই ব্যক্তিকে (৪০) থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে সকালে ওই যুবক থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল প্রথম আলোকে বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে এসেছে। ঘটনার তদন্ত হচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে।

পরিবেশও শান্ত আছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)–কে নিয়ে একটি কটূক্তিকর পোস্ট দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি

খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
হত্যা মামলার বিচারিক কাজ থেকে বাঁচতে রাজভর আদালতে অন্ত্যেষ্টিক্রিয়ার এআই দিয়ে তৈরি ছবি দেন

সুপারইম্পোজ করা মুখ বসাতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর কাফনের কাপড়ের নিচে ছিল একটি ছাগলের ধড়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের এক ব্যক্তি খুনের দায় থেকে বাঁচতে এভাবেই নিজের ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন। এই নাটক সাজিয়ে তিনি প্রায় সফলও হয়ে গিয়েছিলেন। গতকাল রোববার রাজকুমার রাজভর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেই আদালতে নথিপত্র জমা দিয়ে দাবি করেছিলেন, বিচারে মুখোমুখি হওয়ার জন্য তিনি আর জীবিত থাকছেন না। ২০১৬ সালে যোগেশ সিং খুনের মামলায় রাজভরের বিচার চলছিল। এরপর তিনি মৌ মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে একটি মৃত্যুসনদ বের করে আদালতে জমা দেন।

এরপর প্রায় দেড় বছর ধরে তিনি নিজের মতো বসবাস করছিলেন।অবশেষে গতকাল রোববার সকাল ৯টার দিকে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং সার্ভিল্যান্স টিমের সহায়তায় কোতোয়ালি নগর পুলিশ রাজভরের নিজ এলাকা খাজা জাহানপুরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
ভালুকায় সিটিজের সেমিনারে বক্তারা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাংবাদিকতার কাজের ধরন বদলে দিচ্ছে। সংবাদ সংগ্রহ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে এআইয়ের ব্যবহার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি পেশাগত দক্ষতা, নির্ভুল তথ্য ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ।

‘এআই: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন টেক জার্নালিজম’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথাগুলো বলেন।সম্প্রতি ময়মনসিংহের ভালুকার একটি রিসোর্টে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ও ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সিটিজের সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ আহমাদসহ সংগঠনটির সদস্যরা অংশ নেন।

সেমিনারে এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এআই-সমন্বিত সফটওয়্যারের ব্যবহার, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পরিসরে এআইয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হয়।আলোচনায় ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল কাফী এআই-সমন্বিত সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন