সুন্দরবন লাগোয়া গ্রাম সোনাতলা। সেখানে গ্রাম আর বনের মধ্যে দূরত্ব বলতে মাত্র একটি নদী। একসময়ের প্রমত্ত সেই ভোলা নদী এখন অনেকটাই ছোট হয়ে গেছে। নদীর পশ্চিমে পাড়ে বন আর পূর্বে বসতি-ফসলের মাঠ। মাঝেমধ্যে সুন্দরবন থেকে এখানে চলে আসে বড় বড় অজগর, কুমিরসহ বিভিন্ন বন্য প্রাণী। তবে এক সপ্তাহ ধরে সেখানে দেখা দিয়েছে বাঘ–আতঙ্ক।
আজ সোমবার সকালে সোনাতলা গ্রামে শোনা গেল, মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে, ধানখেতে দেখা গেছে বাঘের পায়ের ছাপ। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা মাইকিং করে এই তথ্য জানিয়ে সবাইকে সচেতন করে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সাবধানে থাকার আহ্বান জানানো হয়েছে।আবদুর লতিফ, স্বেচ্ছাসেবকআমরা রোববার রাতেই মিটিং করেছি। সবাইকে বলছি, যার যার গবাদিপশু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। রাতে একা বের না হতে বলেছি।
কয়েকটি জায়গায় ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
সূত্র: প্রথম আলো

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি
লালন শাহর কাছে ‘মানবধর্ম’ই সর্বশ্রেষ্ঠ
‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন