advertisement

পিএইচপি ত্রুটি: চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

পিএইচপি ত্রুটি: চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
বিভিন্ন সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ রয়েছে
ফটো কার্ড প্রিন্ট

পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর এবার সরকারি সেবা দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট (mygov.bd) বন্ধ করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে একাধিকবার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। এ সময় সাইটে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যায়।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করতে হচ্ছে। এ জন্য মাইগভ বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণে যাওয়ার পর সেবাগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে। এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে। ওই কর্মকর্তা বলেন, মাইগভের অধীনে অনেকগুলো ডোমেইন রয়েছে।

সেগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
advertisement

উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে

উদ্ধার হওয়া নবজাতক ফিরল মায়ের কোলে
ধর্ষণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার তরুণী সন্তান প্রসব করেছিলেন গত শুক্রবার। সেদিনই হাসপাতাল থেকে নবজাতককে মায়ের কাছ থেকে জোর করে নিয়ে যান ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবকের স্বজনসহ পরিচিত কয়েকজন। নবজাতককে উদ্ধার করে গতকাল রোববার রাতে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মায়ের কাছ থেকে নবজাতককে জোর করে নিয়ে বিক্রি করে দেওয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

তাঁরা হলেন ধর্ষণে অভিযুক্ত যুবকের মা ও চাচা, চৌদ্দগ্রামের একটি বেসরকারি হাসপাতালের একজন নার্স এবং নবজাতক কেনার সঙ্গে জড়িত একজন। আজ সোমবার রাত আটটার দিকে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি বলেন, রোববার রাতে বিষয়টি জানতে পেরে ডিবি ও চৌদ্দগ্রাম থানা-পুলিশ অভিযান চালিয়ে চার ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধার করে।

শিশুটি বর্তমানে মায়ের হেফাজতে রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি

সিআইডি কর্মকর্তা পরিচয় দিতে এআই দিয়ে ছবি তৈরি করেন তিনি
রাসেল হোসাইন

কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় ট্রাফিক পুলিশের হাতে মোটরসাইকেল আটকের পর সেটি ছাড়িয়ে নিতে গিয়ে নিজেই আটক হয়েছেন রাসেল হোসাইন (৩০) নামের এক যুবক। নিজেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয় দিয়ে মোটরসাইকেলটি ছাড়ানোর চেষ্টা করেন তিনি। তবে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। পরে জানা যায়, তিনি সিআইডির কোনো কর্মকর্তা নন।

পুলিশের ভাষ্য, রাসেল দীর্ঘদিন ধরে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। সিআইডির জ্যাকেট পরে আছেন, এমন ছবি নিজের মুঠোফোনে রাখতেন। ছবি তৈরি করতেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ সোমবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক রাসেল হোসাইন জেলার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন