advertisement

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের

একই দিনে জন্ম, পানিতে ডুবে একসঙ্গে মৃত্যু চাচাতো ভাইবোনের
পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত
ফটো কার্ড প্রিন্ট

চাচাতো ভাইবোন দুজন পৃথিবীতে এসেছিল একই দিন। আবার সবাইকে শোকের সাগরে ভাসিয়ে একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে দুজন। আজ সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাতের বয়স এক বছর আট মাস।

আরাফ আবদুর রাজ্জাকের ছেলে আর জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আরাফ ও জান্নাত পরিবারের সদস্যদের অজান্তে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। দুপুরের দিকে বাড়ির পাশের ডোবার পানিতে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পরিবারের লোকজন ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে একই দিনে জন্ম নেওয়া চাচাতো ভাইবোনের একসঙ্গে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকো... সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর... শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার
advertisement

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা

হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা
হাম ও শ্বাসকষ্টের জটিলতায় ভোগা সন্তানকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন মা। আজ সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে

যশোরের ঝিকরগাছা থেকে ২ মাস ২৭ দিনের নবজাতক আয়মান সাদিককে নিয়ে ঢাকায় এসেছেন মা সানজিদা খাতুন। নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল টানা ১৬ দিন। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং হামের পর নিউমোনিয়ার জটিলতা আরও বাড়ে। নিরুপায় হয়ে সংকটাপন্ন আয়মানকে নিয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আসেন মা।

এখানে চিকিৎসার পর অবস্থা কিছুটা ভালো হলেও শিশুটির কাশি ও শ্বাসকষ্ট এখনো পুরোপুরি কাটেনি।শুধু আয়মান নয়, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুদের গল্পটাও একই রকম। জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা এলাকা থেকে দুই বছরের মেয়ে হামিদাকে নিয়ে ঢাকায় এসেছেন মা নুরজাহান বেগম। তিনি জানান, টানা ১৫ থেকে ২০ দিন ধরে মেয়ের জ্বর ও ফুসকুড়ি ছিল, একপর্যায়ে রক্ত পরীক্ষায় ম্যালেরিয়াও ধরা পড়ে।

কিন্তু পরে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিয়ে ঢাকায় ছোটেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি

এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি
(বাঁ থেকে) জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির নবগঠিত কমিটির সদস্যসচিব জোবাইরুল হাসান আরিফ, আহ্বায়ক মাহিন সরকার ও মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে।এতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ।

তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের (তৃতীয় শীর্ষ পদ) দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে।সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।

এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির পর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এবার যুক্ত হলো ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য

হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য

ফ্যাশন, সৌন্দর্য ও লাইফস্টাইলবিষয়ক ডিজিটাল প্রকাশনা হাল ফ্যাশনের মার্কেটিং ও ব্র্যান্ডিং এগিয়ে নিতে অ্যানেক্স কমিউনিকেশনসের সঙ্গে সমঝোতা স্বাক্ষর। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন