‘উইকার’ ছবিতে আলেকজান্ডার স্কারসগার্ড ও অলিভিয়া কোলম্যানের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং ছিল রোমাঞ্চকর, আবার হাস্যকরও। দৃশ্য ধারণের সময় বিছানা ভেঙে যাওয়ার ঘটনা শুটিংয়ের অভিজ্ঞতাকে আরও মজার করে তোলে। ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে অস্বস্তি, জড়তা কিংবা বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে সেই দৃশ্যেই যদি হঠাৎ বিছানা ভেঙে যায়, তাহলে গম্ভীর থাকা কঠিন।
হলিউডের নতুন ছবি ‘উইকার’-এ এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ড ও অলিভিয়া কোলম্যান। তাঁদের অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় বিছানা ভেঙে যাওয়ার ঘটনা সেটে হাসির উপলক্ষ হয়ে উঠেছিল। সম্প্রতি মার্কিন সাময়িকী পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্কারসগার্ড। তাঁর ভাষায়, দৃশ্যটি ছিল অনেকটা রোলারকোস্টারে চড়ার মতো।
বিছানাটি কখন ভেঙে পড়বে, তা নিয়ে তাঁরা আগে থেকেই একধরনের উত্তেজনা অনুভব করছিলেন।
সূত্র: প্রথম আলো

ইতালিজুড়ে তরুণদের বিক্ষোভ-সহিংসতার পেছনে কী, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরাও
বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা
অব্যাহত রাখার আহ্বান
হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য
পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকো...
সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন