প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে অসচ্ছল পরিবারের দুই মেয়েশিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিয়েছে দিনাজপুর বন্ধুসভা। এর মধ্যে একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী। ২৭ অক্টোবর কাহারোল উপজেলার ঈশ্বরগ্রাম আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রমীলা টুডু ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রিয়া রানী রায়।
দুজনের হাতেই নতুন বাইসাইকেল। বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট কমাতে সাইকেল পেয়ে ভীষণ খুশি তারা। শুধু সাইকেলই নয়, দুজন পেয়েছে এক বছরের পড়াশোনার জন্য প্রয়োজনীয় খাতা, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও দেওয়া হয় শিক্ষাসামগ্রী।ঈশ্বরগ্রাম আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমীলা টুডু।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই শিক্ষার্থীর বাড়ি বিরল উপজেলার মাগুরাবাদ গ্রামে।
সূত্র: প্রথম আলো

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
শাইখুল হিন্দের শেষ বার্তা
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে
ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে
সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন