advertisement

কুমিল্লায় ৬ ঘণ্টার অভিযানে আটক ৩৫১, মুচলেকায় মুক্তি ২১৯ জনের

কুমিল্লায় ৬ ঘণ্টার অভিযানে আটক ৩৫১, মুচলেকায় মুক্তি ২১৯ জনের
কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতের অভিযানে আটক ব্যক্তিদের কয়েকজন
ফটো কার্ড প্রিন্ট

কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৬ ঘণ্টার অভিযানে ৩৫১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান চালানো হয়।কুমিল্লায় কিশোর গ্যাং: রতনের পাশাপাশি ‘পয়েন্ট সাব্বির’ ও ‘কিং মেকার’ গ্রেপ্তারপুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য এবং তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে।

তাঁদের মধ্যে ৬ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’ এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’ তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী ‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’ ‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’ একঝলক (৩০ অক্টোবর ২০২৬) একঝলক (৩০ অক্টোবর ২০২৬)
advertisement

কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার

কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বিএনপি নির্বাচনের আগে বারবার বলেছে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। নির্বাচন হয়েছে নয় মাস হয়ে গেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজার পক্ষে বিশ্বজুড়ে বন্দরশ্রমিকদের ধর্মঘট, কতটা প্রভাব পড়বে?

গাজার পক্ষে বিশ্বজুড়ে বন্দরশ্রমিকদের ধর্মঘট, কতটা প্রভাব পড়বে?

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ২২টি দেশের ১১৩টি বন্দরে ধর্মঘট করছেন ২৫টির বেশি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এতে অস্ত্র পরিবহণসহ আন্তর্জাতিক পণ্য সরবরাহে প্রভাব পড়তে পারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। দুইশো ছুঁইছুঁই ও দুইশো পেরোনো স্কোর করেও সিরিজের প্রথম তিন ম্যাচে হেরেছে কিউইরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন