advertisement

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাদের

কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাদের
ফটো কার্ড প্রিন্ট

কুমিল্লা কর অঞ্চলের অধীন ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪১। আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর ২০২৬। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কর অঞ্চলের অধীন থাকা কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন। চাকরির বিবরণ ১. পদের নাম: ব্যক্তিগত সহকারী পদসংখ্যা: ১ বেতন স্কেল ও গ্রেড (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম: প্রধান সহকারী পদসংখ্যা: ৫ বেতন স্কেল ও গ্রেড (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা। ৩. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ৫ বেতন স্কেল ও গ্রেড (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১২ বেতন স্কেল ও গ্রেড (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১০বেতন স্কেল ও গ্রেড(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।৬. পদের নাম: গাড়িচালকপদসংখ্যা: ৩বেতন স্কেল ও গ্রেড(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।৭. পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ৫বেতন স্কেল ও গ্রেড(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।বয়সসীমা১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।আবেদনের নিয়মপরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।আবেদন ফি১ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা;৭ নম্বর পদ: ৫৬ টাকা।আবেদনপত্র জমাদানের শেষ তারিখ৫ নভ...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ নারায়ণগঞ্জ কর অঞ্চলে চাকরি, পদ ৫৫, নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জবাসীর সুযোগ আরআরএফ-এ চার পদে ৪৪০ জনের চাকরির সুযোগ, পরীক্ষা ৬ নভেম্বর আরআরএফ-এ চার পদে ৪৪০ জনের চাকরির সুযোগ, পরীক্ষা ৬ নভেম্বর ‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর ‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর
advertisement

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬.৮% ভোট গণনা শেষে নাটকীয়তা বাড়ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট ৫৪ আসনে আটকে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ‘ইয়াশার’ জোট কমে ৪৭-এ। প্রধান আরব দলগুলোর জোট 'জয়েন্ট লিস্ট' ও 'রা'আম' ১৯ আসন পেয়ে বড় লাফ দিয়েছে। জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেছেন, নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা প্রস্তুত। 'রা'আম' বেদুঈন অধ্যুষিত এলাকায় ব্যাপক সমর্থন পেয়েছে।

দ্বৈত খামের বিশেষ ভোট গণনা এখনো বাকি, যা ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে।

সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান এবং সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (প্রশাসন-৩) ইমতিয়াজ হোসেনকে।আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধেকমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, দায়দায়িত্ব নিরূপণ, প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তের প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও যুক্ত করতে পারবে বলেও আদেশে বলা হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে ঢুকে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস

ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস
এলিফ শাফাকের ছবি অবলম্বনে

ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারকে এবার দেখা যাবে তাঁর জীবনের নারীদের চোখ দিয়ে। ব্রিটিশ–তুর্কি লেখক এলিফ শাফাকের নতুন উপন্যাস ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটারনিটিতে উঠে এসেছে সেই আখ্যান। চলতি মাসের ১৫ তারিখে যুক্তরাজ্যের ভাইকিং প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ৬০৮ পৃষ্ঠার এই নতুন বইটি। সাহিত্যের জগতে এলিফ শাফাক বেশ পরিচিত নাম। বাংলাদেশেও অনেক পাঠক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তাঁর নতুন বইয়ের জন্য।

মূলত ফরটি রুলস অব লাভ বইয়ের জন্যই অধিকাংশ পাঠক তাঁকে মনে রেখেছেন। এ ছাড়া তাঁর দুর্দান্ত সব বই আছে। এলিফ শাফাকের নতুন বই নিয়েও তাই অনেকেই উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন।উপন্যাসের কেন্দ্রে ফ্লবেয়ার থাকলেও বইয়ে উঠে এসেছে তাঁর জীবনের অন্যান্য নারী চরিত্রদের বয়ানও। বাস্তবের চরিত্রাবলির পাশাপাশি কাল্পনিক কিছু চরিত্রের বয়ানেও উপন্যাসকে এগিয়ে নিয়ে গিয়েছেন এলিফ শাফাক।

উনিশ শতকের ফ্রান্স থেকে উপন্যাসের যাত্রা বিস্তৃত হয়েছে ইস্তাম্বুল, কায়রো, ফিলিস্তিন ও বৈরুত পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন