নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এমন অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকট এবং আরব দলগুলোর শীর্ষ নেতারা। নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরায়েলের আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছে।
কাতার ও তুরস্ক থেকে এই দলগুলো কোনো অবৈধ তহবিল পেয়েছে কি না, তা খতিয়ে দেখছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইত। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে হাস্যকর ও বিপজ্জনক বলে উড়িয়ে দিয়েছে। দোহার বিরুদ্ধে ইসরায়েলি রাজনীতিকেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে দেশটি।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এটা স্পষ্ট—নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট, কোনো পক্ষ পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
সূত্র: প্রথম আলো

আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ
লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ
জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন: এক্সে ইসরায়েলের বিরোধী নেতা লাপিদ
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ
মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন