সরকারি বাসা বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন, এমন সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সরকারি আবাসন পরিদপ্তরের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার রাতে এক গণবিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ৩১ অক্টোবর, অর্থাৎ শনিবারের মধ্যেই ভাড়াটেকে বিদায় করতে হবে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ সরকারি বাসায় থাকে।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে। সরকারি বাসায় থাকা সরকারি চাকরিজীবীদের বাসাভাড়া ভাতা কেটে নেওয়া হয়। তারপরও সরকারি বাসার চাহিদা ব্যাপক। কারণ, সরকারি কলোনিতে খেলার মাঠ, খোলামেলা পরিবেশ, ভালো নিরাপত্তাব্যবস্থাসহ নানা সুবিধা রয়েছে। অন্যদিকে কলোনির বাইরেই অনেক এলাকায় ঘিঞ্জি পরিবেশ।
সরকারি চাকরিজীবীদের অনেকেরই অভিযোগ, শুরুতে বাসা বরাদ্দ পেতে বড় অঙ্কের ঘুষও দিতে হয়েছে তাঁদের।সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকে বাসা ভাড়া দেন।
সূত্র: প্রথম আলো

গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার
যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠান...
লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন