advertisement

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল
সাজেক
ফটো কার্ড প্রিন্ট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন। আগামীকাল রোববার এ অবরোধ শিথিল থাকবে। সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এক দিনের জন্য অবরোধ শিথিল থাকবে। পরদিন থেকে পূর্বঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আবারও চলবে।সাজেকে চলমান বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ উৎসব উদ্‌যাপনের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, 
জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন... আজিমপুরে সরকারি ফ্ল্যাট ছাড়ার নোটিশ: বিপাকে শিক্ষার্থীরা আজিমপুরে সরকারি ফ্ল্যাট ছাড়ার নোটিশ: বিপাকে শিক্ষার্থীরা এইচএসসি ২০২৬: ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, শূন্য পাস ২৯৩টিতে এইচএসসি ২০২৬: ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, শূন্য পাস ২৯৩টিতে আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা
advertisement

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, 
জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন
কারিগরি শিক্ষা বোর্ড

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। আর ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন পরীক্ষার্থী।আজ শনিবার ২০২৬ সালের এ ফল প্রকাশ করা হয়। একই দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বেলা ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।এসএসসিতে অকৃতকার্য হওয়া বিষয়ে ৩ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ ইতিবাচকভাবে বিবেচনা: মাহদী আমিনএ বছর এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৮৮৯ জন।

তাঁদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৯৯ এবং ছাত্রী ১৭ হাজার ৭৯০ জন।অন্যদিকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৮০ এবং ছাত্রী ৭০৬ জন।৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লাপাসে ঢাকার পরে মাদ্রাসা শিক্ষা বোর্ড, অন্য কোন বোর্ডে কত

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন

মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন যাবেন
এন্টারটেইনমেন্ট মিউজিয়াম ওয়াওজা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে

ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলেও এতে আছে নানা ধরনের গেম ও অ্যাক্টিভিটি সেগমেন্ট, যা একে অন্য যেকোনো বিনোদনকেন্দ্র থেকে আলাদা করে তুলেছে।এন্টারটেইনমেন্ট মিউজিয়াম ওয়াওজা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেধরুন আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার পায়ের নিচের মাটি নিজ থেকেই সরে যাচ্ছে, মনে হতে পারে এ কী করে সম্ভব? এই ভেবে যখন দু কদম যাবেন, ঠিক তখনই নিজেকে আবিষ্কার করলেন চাঁদের মাটিতে। এখানেই শেষ নয়!

আরেকটু সামনে গিয়ে দেখতে পেলেন আপনার সামনে দাঁড়িয়ে আছে হুবহু আরও কয়েকখানা আপনি। কিন্তু তা কীভাবে হয়? মনে হতেই পারে আপনি হয়তো স্বপ্ন দেখছেন, ঘুমটা বুঝি এখনই ভাঙল। কিন্তু না! এটা কোনো স্বপ্ন নয়।

এমন অসম্ভবকে সম্ভব করেছে মিরপুর ১২ নম্বরে অবস্থিত সদ্য চালু হওয়া চিত্তবিনোদনকেন্দ্র ওয়াওজা।৯ বছর পর খুলে দেওয়া ওসমানী উদ্যানে দর্শনার্থীদের জন্য কী কী আছেওয়াওজা এমন একটি উদ্যোগ, যেখানে যেকোনো বয়সের মানুষ এসে উপভোগ করতে পারবেনওয়াওজা কীওয়াওজা নিজেকে বলছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ইলুশন ও ইমারসিভ এন্টারটেইনমেন্ট মিউজিয়াম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রোবট দিয়ে অস্ত্রোপচার কীভাবে হয়

রোবট দিয়ে অস্ত্রোপচার কীভাবে হয়

চিকিৎসাবিজ্ঞানের আধুনিকতম অগ্রগতিগুলোর একটি হলো রোবোটিক সার্জারি বা রোবটের সাহায্যে অস্ত্রোপচার। এ পদ্ধতিতে চিকিৎসক বিশেষ নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে রোবটের বাহুতে যুক্ত অস্ত্রোপচারের যন্ত্র পরিচালনা করেন। ফলে শরীরে বড় ধরনের কাটাছেঁড়া না করেও অনেক জটিল অস্ত্রোপচার করা সম্ভব হয়।

একই সঙ্গে সূক্ষ্ম যন্ত্রের নড়াচড়া নিয়ন্ত্রণ করা এবং চিকিৎসকের হাতের অনিচ্ছাকৃত কাঁপুনির প্রভাব কমানো যায়।শুরুর পেছনের ইতিহাসরোবোটিক সার্জারির প্রাথমিক ধারণা আসে ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের নাসা ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপার হাত ধরে। উদ্দেশ্য ছিল মহাকাশচারী কিংবা যুদ্ধক্ষেত্রের আহত সৈন্যদের দূর থেকেই চিকিৎসা দেওয়া। ১৯৮৫ সালে পুমা ৫৬০ রোবট মস্তিষ্কে সূক্ষ্ম নমুনা সংগ্রহের কাজে প্রথম ব্যবহৃত হয়।

পরে ১৯৯২ সালে কৃত্রিম অস্থিসন্ধি প্রতিস্থাপনে রোবোডক ব্যবহৃত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন