advertisement

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলেছেন ফখর জামান
ফটো কার্ড প্রিন্ট

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩২৫/৮। পাকিস্তান: ৪৮.৩ ওভারে ৩৩১/৭। ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।শুরুটা করেছিলেন ফখর জামান। তবে বাঁহাতি এ ব্যাটসম্যানের সেঞ্চুরিটাও একসময় মনে হচ্ছিল যথেষ্ট হবে না। তবে আরাফাত মিনহাস যেন এক ফুৎকারেই উড়িয়ে দিলেন পাকিস্তানের সব সংশয়। খেললেন ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস।যে ইনিংস পাকিস্তানকে ৩২৬ রানের লক্ষ্যে পৌঁছে দিল ৯ বল বাকি থাকতেই।

লাহোরে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে পাকিস্তান জিতল ত্রিদেশীয় সিরিজ।বিস্তারিত আসছে ...।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল অভিজ্ঞতায় জয়, জমজমাট ফাইনালে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
advertisement

পাবনায় জোড়া খুনের ঘটনায় দুইদিন পর মামলা, সন্দেহভাজন আসামি ১৫

পাবনায় জোড়া খুনের ঘটনায় দুইদিন পর মামলা, সন্দেহভাজন আসামি ১৫

পাবনার আতাইকুলার পুষ্পপাড়া হাটে প্রকাশ্যে গুলি করে হাট ইজারাদার ও সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সালাম এবং ইউনিয়ন শ্রমিকদলের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক প্রাথমিক পর্বে সনদ ও পদক পাওয়া সেরা ১০ শিক্ষার্থীর সঙ্গে অতিথিরা। শনিবার বিকেলে তোলা ছবি।

শনিবার ঢাকাসহ সারা দেশের ১৪টি কেন্দ্রে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আঞ্চলিক প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মূল্যায়ন শেষে প্রতিটি কেন্দ্রের সেরা ১০ জন বিজয়ীর হাতে সনদ ও পদক তুলে দেওয়া হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা অঞ্চলের এ পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও অর্জনের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
দ্য ডেইলি স্টারের ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে আলোচকেরা। রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে, ৩১ অক্টোবর ২০২৬

অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ ও করপোরেট মুনাফাকে প্রাধান্য দেওয়ায় ঢাকা ক্রমে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নগর–পরিকল্পনাবিদ ও স্থাপত্য–বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে শহরের পরিবেশ, জলাধার ও নাগরিক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হচ্ছে।গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন।

দ্য ডেইলি স্টার আড্ডাটির আয়োজক।অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক শায়ের গফুর বলেন, জমির লাগামহীন বাণিজ্যিকীকরণের কারণে ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন