advertisement

এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি
এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ভালো ফলের পর ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কৃতী ক্যাডেটদের দলগত ছবি। ৩১ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজেই পাসের হার শতভাগ।

এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩৬ জনই জিপিএ-৫ পেয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ৯৪ দশমিক ২০ শতাংশ।আজ শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজসহ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাডেট কলেজগুলো ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ।

এর মধ্যে বাংলা মাধ্যমের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ইংরেজি মাধ্যমের ১২টি প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’
advertisement

পাবনায় জোড়া খুনের ঘটনায় দুইদিন পর মামলা, সন্দেহভাজন আসামি ১৫

পাবনায় জোড়া খুনের ঘটনায় দুইদিন পর মামলা, সন্দেহভাজন আসামি ১৫

পাবনার আতাইকুলার পুষ্পপাড়া হাটে প্রকাশ্যে গুলি করে হাট ইজারাদার ও সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সালাম এবং ইউনিয়ন শ্রমিকদলের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক প্রাথমিক পর্বে সনদ ও পদক পাওয়া সেরা ১০ শিক্ষার্থীর সঙ্গে অতিথিরা। শনিবার বিকেলে তোলা ছবি।

শনিবার ঢাকাসহ সারা দেশের ১৪টি কেন্দ্রে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আঞ্চলিক প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মূল্যায়ন শেষে প্রতিটি কেন্দ্রের সেরা ১০ জন বিজয়ীর হাতে সনদ ও পদক তুলে দেওয়া হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা অঞ্চলের এ পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও অর্জনের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
দ্য ডেইলি স্টারের ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে আলোচকেরা। রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে, ৩১ অক্টোবর ২০২৬

অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ ও করপোরেট মুনাফাকে প্রাধান্য দেওয়ায় ঢাকা ক্রমে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন নগর–পরিকল্পনাবিদ ও স্থাপত্য–বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে শহরের পরিবেশ, জলাধার ও নাগরিক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হচ্ছে।গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন।

দ্য ডেইলি স্টার আড্ডাটির আয়োজক।অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক শায়ের গফুর বলেন, জমির লাগামহীন বাণিজ্যিকীকরণের কারণে ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন