সিগারেট প্রস্তুত ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) সিগারেট বিক্রি প্রায় আড়াই হাজার কোটি টাকা কমে গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির বিক্রি কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩২ হাজার ৯৫১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ২ হাজার ৩৩৪ কোটি টাকা বা ৭ শতাংশের বেশি।
এর মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই (তিন মাসে) কমেছে ২ হাজার ১৪৪ কোটি টাকা। কোম্পানিটির গত জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৯ মাসে কোম্পানিটির যে বিক্রি কমেছে, তার সিংহভাগই কমেছে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে। এই তিন মাসেই কোম্পানিটির বিক্রি কমেছে ২ হাজার ১৪৪ কোটি টাকা।
কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর নির্ধারণসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির বিক্রিতে।বিক্রি কমে যাওয়ায় একদিকে কমেছে কোম্পানিটির মুনাফা অন্যদিকে সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের ধাক্কা লেগেছে।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব
পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার
‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন