advertisement

ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা

ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা
মিনহাজুল ইসলাম রোজান
ফটো কার্ড প্রিন্ট

মিনহাজুল ইসলাম রোজান এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু পরীক্ষার ফল দেখার সুযোগ হলে না তার। ঐচ্ছিক বিষয় অর্থাৎ জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই মৃত্যু হয় এই শিক্ষার্থীর। শনিবার ছেলের পরীক্ষার ফল দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ। শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, জীববিজ্ঞান বাদে অন্যান্য বিষয়গুলোতে জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছে মিনহাজুল ইসলাম রোজান।

তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় শুধু এই বিষয়টিতে অকৃতকার্য দেখাচ্ছে। রোজান ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিল। গত ১২ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এরপর হাসপাতালে টানা ১০ দিন লাইফ সাপোর্টে ছিল রোজান।

পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশের আগে বাবার সঙ্গে মিনহাজুল ছেলের ফল প্রকাশের দিনে তাই আনন্দের বদলে শোকের স্মৃতিতে ভারী হয়ে উঠেছে বাবা সাজ্জাদুল মিরাজের মন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক 'নাগিনা' লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
advertisement

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবিযুক্ত ব্যানারের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন নাগরিকেরা। তেহরান, ইরান, ২৮ অক্টোবর ২০২৬

ইরানে নতুন করে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিজ নিজ দেশে নির্বাচনের পর ইরানে আবার হামলা চালানো হবে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন হুমকির পরিপ্রেক্ষিতে এ সতর্কবাতা দিলেন খামেনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরেই ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইরানকে ‘একেবারে শেষ করে দেওয়ার’ কথা ভাবছেন।অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি ‘ঐতিহাসিক’ সুযোগের কথা বলেছেন। গত ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো দল বা জোট এককভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখনো সরকার গঠিত হয়নি।হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ১৮ সেপ্টেম্বর ২০২৬ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়, শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে শনিবার মোজতবা খামেনি বলেছেন, ‘যেকোনো স্তরের বা ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত
গামা ইরেডিয়েশন সেন্টার (জিআইসি) উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার গাজীপুরের ভবানীপুরে

কৃষিপণ্য সংরক্ষণে গামা রশ্মি বিকিরণ প্রযুক্তির ব্যবহার বাড়াতে গামা ইরেডিয়েশন সেন্টার (জিআইসি) চালু করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণাকেন্দ্র। গাজীপুরের ভবানীপুরে শনিবার কেন্দ্রটির উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।বাংলাদেশ-চীন অংশীদারত্ব প্রকল্পের আওতায় নবনির্মিত কেন্দ্রটি তিন একর জমির ওপর গড়ে উঠেছে।

এটির সক্ষমতা ৫০০ কেসিআই, যা কোবাল্ট-৬০-এর তেজস্ক্রিয়তা ব্যবহার করে তৈরি।

সংশ্লিষ্ট গবেষক ও ব্যক্তিরা বলছেন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়ানো, ক্ষতিকর অণুজীব ও পোকামাকড় নিয়ন্ত্রণ এবং পণ্যের গুণগত মান বজায় রাখতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে গামা ইরেডিয়েশন সেন্টার একটি সময়োপযোগী উদ্যোগ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে

শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। তাঁরা বলেছেন, ক্ষমতার কেন্দ্রীভবন অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণও নিশ্চিত হয়নি।

এই পরিস্থিতি থেকে উত্তরণে পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দলটি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি জানিয়েছে, শনিবার জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিক সোহরাব হাসান বলেন, শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লড়াইয়ের অঙ্গীকার নিয়ে জেএসডির যাত্রা শুরু হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন