সুনামগঞ্জের শাল্লায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার এক সাক্ষীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় ওই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার পরিবারটির পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।দুলাল মিয়া ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলার সাক্ষী।
তাঁর বাবা মামুদ মিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। তাঁর বোন জমিলা খাতুনও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি পেয়েছেন।দুলাল মিয়া অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে গ্রামের বাসিন্দা জালাল মিয়া, আবদুল হেকিম ও তাঁদের পরিবারের সদস্যসহ অনেকে লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা করেন। এ সময় ঘরের আসবাব, টেলিভিশন ও রেফ্রিজারেটর ভাঙচুর করা হয়।
ছয়টি গরু, স্বর্ণালংকার, টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়।দুলাল মিয়ার অভিযোগ, নিজের দোকানে চুরি হলে পুলিশকে জানানোর পর তদন্ত করার জন্য গ্রামে পুলিশ আসে।
সূত্র: প্রথম আলো

এইচএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়েছেন তামযীদ, যে নিয়ম মেনে পড়তেন
কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠি
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন
সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অন্তত ৮০ কারখানায় ছুটি
কী আছে অগ্নিকুণ্ড মন্দিরে, কূপের পানিতে কেন আগুন জ্বলে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন