ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে 'ইন্ডিয়া' জোটের ডাকা বিক্ষোভে রামলীলা ময়দানে নেতা–কর্মী ও সমর্থকেরা। নয়াদিল্লি, ০১ নভেম্বর, ২০২৬শঙ্কা ছিল, দূষণযুক্ত গাড়ির দিল্লি প্রবেশ নিষিদ্ধ করার কারণে নয়াদিল্লির রামলীলা ময়দানে ভিড় হবে কি না। দেখা গেল, দুপুরের মধ্যেই লাখো মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই আর ছিল না ১২ একরের ময়দান।
তখনো ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের নিয়ে হুডখোলা গাড়ি রামলীলা ময়দানে ঢোকেনি। যত মানুষ ময়দানের ভেতরে, দেখা গেল বাইরে তার চেয়ে বেশি। বহু বিক্ষোভকারীকে দেখা যায়, ময়দানে ঢুকতে না পেরে কনট প্লেসের চারপাশে ছড়িয়ে পড়ছেন। শঙ্কা দেখা দিয়েছিল অন্যত্রও। গতকাল শনিবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইনস্টাগ্রাম বার্তায় জানান, কনট প্লেস–মিন্টো রোডের সংযোগস্থল থেকে তাঁরা মিছিল করে এক কিলোমিটার দূরে রামলীলা ময়দানে যাবেন।
দিল্লি পুলিশ জানিয়েছিল, তাদের কাছে জনসভার অনুমতি চাওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে
এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির
আইজেনকটকে ‘সাহস’ দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান আরব নেতা আহমাদ তিবির
কাদাপানিতে মাছ ধরার প্রতিযোগিতা, ঝাঁপ দিলেন ৫৫০ জনের বেশি
কাদাপানিতে মাছ ধরার প্রতিযোগিতা, ঝাঁপ দিলেন ৫৫০ জনের বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন