দীর্ঘ অচলাবস্থার পর ক্লাস-পরীক্ষায় ফিরলেও আবার এক দিনের শাটডাউন ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার এ কর্মসূচি পালন করবেন তাঁরা। আজ রোববার সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় যোগ দিতে ঢাকায় যাওয়ায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে আজ রোববার রুটিন দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, নতুন উপাচার্যকে তাঁরা মেনে নেননি।
অন্য কাউকে দায়িত্ব দিয়ে ক্যাম্পাসে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাও তাঁরা প্রত্যাখ্যান করছেন।সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ৪১ দিন ধরে আন্দোলন চলছে চুয়েটে।
সূত্র: প্রথম আলো

খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা, করণীয় কী
নতুন ব্যবস্থায় প্রথম দিন কেমন চলল বাস
বাস ও অটোরিকশার ভোগান্তির নতুন গন্তব্য কী?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন