এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য মিলেছে দুঃসংবাদ। তারা পাস করার জন্য সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য মিলেছে দুঃসংবাদ। তারা পাস করার জন্য সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় যুবদল কর্মী আবু ইউসুফ ওরফে জীবন (২৭) হত্যা মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েলকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলাদেশি কোম্পানি স্টেপ ফুটওয়্যার বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাডটকমের অনুমোদিত সরবরাহকারী হিসেবে যুক্ত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে স্টেপ ফুটওয়্যার। ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটির।
এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবাডটকমের পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল রোববার ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে এ–সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।স্টেপ ফুটওয়্যার এক যুগ ধরে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করে আসছে।
সূত্র: প্রথম আলো
পঞ্চগড়ে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে রেললাইনে ফেলে দেওয়ার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২৪) নামের এক তরুণের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। আজ সোমবার দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুসাইন মুহাম্মদ ফজলুল বারী এই দণ্ডাদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) খলিলুর রহমান।মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।চোর সন্দেহে আটক, মোবাইল ঘেঁটে বেরিয়ে এল ধর্ষণ-হত্যাসহ নানা ঘটনাআদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০২৫ সালের ১৪ জানুয়ারি সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের পাশে মালিগাঁও রেলঘুমটি এলাকায় রেলপথের ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন