সাউথ বাংলা ২৪
advertisement

‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি
মঞ্চে শাহেদ
ফটো কার্ড প্রিন্ট

একসময়ের আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি স্ট্রোক এবং পরে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শিল্পীর বন্ধু কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক এসব তথ্য জানিয়েছেন।এরশাদুল হক জানান, চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে।

গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়। এর পর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। ফিসফিস করে ও ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন। এর মধ্যে পরীক্ষায় তাঁর ডেঙ্গুও ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ অক্টোবর তাঁকে পুরান ঢাকা গেন্ডারিয়া এলাকার আরেকটি হাসপাতালের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়।

পরে সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।এরশাদুল হক আরও জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন গাজীপুরে বহিরাগতদের বিষয়ে জানাতে বাড়ির মালিকদের নির্দেশনা, গণবিজ্ঞপ্তি গাজীপুরে বহিরাগতদের বিষয়ে জানাতে বাড়ির মালিকদের নির্দেশনা, গণবিজ্ঞপ্তি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আবার দাম বাড়ল একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব   একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব   নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, বিপুল মজুতের আশা নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, বিপুল মজুতের আশা
advertisement

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

ফরিদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ যুবকের

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইসিইউতে ‘রোকযানা’খ্যাত সাহেদ, স্ট্রোকের পর আক্রান্ত ডেঙ্গুতেও

আইসিইউতে ‘রোকযানা’খ্যাত সাহেদ, স্ট্রোকের পর আক্রান্ত ডেঙ্গুতেও

একসময় ‘রোকযানা’ গান দিয়ে শ্রোতাদের মধ্যে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চায় যুক্ত এই শিল্পী.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন
মন্ত্রিপরিষদ বিভাগ

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। তবে এসব ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি হবে কার্যত ২২ দিন ।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বিস্তারিত আসছে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন